চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চে মুক্তি পাবে তারকাবহুল যেসব সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ০২, মার্চ ২০২০
বিনোদন
A A

গেল ফেব্রুয়ারি মাসে বলিউডে মুক্তি পেয়েছে একঝাঁক সিনেমা। যার ভেতর বেশ কিছু ছবি ব্যবসা সফল হয়েছে। আর এবার পুরো মার্চ মাস জুড়ে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল আরো বেশ কিছু প্রতীক্ষিত সিনেমা। এক নজরে দেখে নেয়া যাক সেই সিনেমাগুলোর তালিকা।

বাঘি থ্রি: আসছে ৬ই মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে টাইগার শ্রফ অভিনীত  ‘বাঘি’ সিরিজের তৃতীয় কিস্তি ‘বাঘি থ্রি’। ইতোমধ্যেই অ্যাকশনে ভরপুর এই ছবিটির ট্রেলার দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছবিটিতে টাইগার ছাড়াও আরো থাকছে শ্রদ্ধা কাপুর, রীতেশ দেশমুখ সহ আরো অনেকেই। তবে সবচেয়ে মজার বিষয় হলো ‘বাঘি থ্রি’র মাধ্যমে প্রথমবারের মত একসাথে পর্দায় দেখা মিলবে বাবা জ্যাকি শ্রফের সাথে টাইগারের! যেখানে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করবেন তারা। ছবিটির অনেকাংশই শুটিং হয়েছে ইরান ও সিরিয়ার বেশ কিছু অংশে। ‘বাঘি থ্রি’ ছবিটির পরিচালনা করছেন আহমেদ খান এবং প্রযোজনায় থাকছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

আংরেজি মিডিয়াম: ২০১৭ সালে মুক্তি প্রাপ্ত ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার সিক্যুয়াল ‘আংরেজি মিডিয়াম’ নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউডের তুখোড় অভিনেতা ইরফান খান। ক্যানসারে আক্রান্ত থাকায় দীর্ঘ সময় যাবত এই অভিনেতা পর্দার বাহিরে ছিলেন। তাইতো তার এই কামব্যাকে তার ভক্তরা ব্যাপক উচ্ছ্বসিত। ইতোমধ্যেই ছবিটির ট্রেলার ব্যাপক প্রশংসিত হয়েছে। বাবা-মেয়ের বন্ধনের নানান গল্পের এই ছবিটিতে ইরফান ছাড়াও আরো অভিনয় করেছেন রাধিকা মদন, কারিনা কাপুর সহ আরো অনেকেই। ছবিটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া এবং পরিচালনা করেছেন দীনেশ ভিজন। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ই মার্চ।

সূর্যবংশী: আসছে ২৭মার্চ মুক্তি পেতে যাচ্ছে বলিউডের আরেক প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’। যার পরিচালনা করছেন বলিউডি পুলিশি অ্যাকশন সিনেমার অন্যতম প্রবর্তক রোহিত শেঠি। ছবিটির মূল চরিত্রে অভিনয় করছেন বলিউড ‘খিলাড়ী’ খ্যাত অক্ষয় কুমার। যার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। সেই সাথে বিশেষ কিছু অংশে রোহিতের ‘সিংহাম’ ও ‘সিম্বা’ ছবির অজয় দেবগণ ও রণবীর সিং কে দেখা যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারঅজয় দেবগণআংরেজি মিডিয়াম’ইরফান খানকারিনা কাপুরক্যাটরিনা কাইফটাইগার শ্রফবাঘি-থ্রিরণবীর সিংরাধিকা মদনরীতেশ দেশমুখশ্রদ্ধা কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT