চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞায় পুতিনের হুংকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ন ২৮, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে মস্কো নিশ্চিতভাবে তার কঠিন জবাব দেবে। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস করার পর প্রেসিডেন্ট পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

হোয়াইট হাউজের আপত্তি সত্বেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন সিনেট বিলটির অনুমোদন দিয়েছে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সলি নিনিস্তোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “আমাদের দেশের প্রতি এ ধরনের ঔদ্ধত্য সহ্য করা হবে না।” রাশিয়ার ওপর দফায় দফায় মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার কারণে মস্কোর ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, তার দেশের বিরুদ্ধে কোন পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তার ওপর ভিত্তি করে মস্কো এবার নিশ্চিতভাবে তার জবাব দেবে। তিনি আরো বলেন, “আমরা খুবই ধৈর্যের সঙ্গে আচরণ করেছি কিন্তু কখনো কখনো আমাদের জবাব দেয়ার প্রয়োজন আছে। যখন জবাব দেয়া হবে তখন আমরা দেখব এটা কী ধরনের জবাব হবে।”

২০১৪ সালে ইউক্রেন সংকট শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আমেরিকা। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন।

মার্কিন সিনেটের ৯৮-২ ভোটে বিলটি পাশ হয়। ফলে রাশিয়া, নর্থ কোরিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে আর কোনো বাঁধা থাকলো না। এখন বিলটিকে আইনে পরিনত করতে অথবা ভেটো প্রদানের জন্য হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কাছে পাঠানো হবে। এর আগে বুধবার মার্কিন কংগ্রেসে ৪শ’১৯-৩ ভোটে পাস হয় বিলটি।

Jui  Banner Campaign
ট্যাগ: পুতিনভ্লাদিমির পুতিনমার্কিন নিষেধাজ্ঞা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আমার সম্পদের সম্পূর্ণ হিসাব প্রকাশ করেছি: শফিকুল আলম

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT