চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচনের আগে ক্ষুদে হ্যাকারদের বড় সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ন ১১, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

১১ বছর বয়সী বিয়াঙ্কা লুইসের শখের শেষ নেই। সে বার্বিডল নিয়ে খেলে, ভিডিও গেমে মশগুল থাকে আবার কখনো গান গায়, তলোয়ার চালায়। তবে সবচেয়ে বেশি পছন্দ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রের অনলাইন অবকাঠামোতে ঢুকে পড়তে, অর্থাৎ হ্যাকিংয়ের মাধ্যমে তথ্যভাণ্ডারে ঢুকে পড়তে! এমনকি ভোটের ওয়েবসাইটে ঢুকে কমিয়ে দিতে পারে ট্রাম্পের ভোট!

তবে আপাতত প্রেসিডেন্ট ট্রাম্পের ভয় পাওয়ার কিছু নেই। কারণ বিয়াঙ্কা আসল মার্কিন ওয়েবসাইটের বদলে এই ওয়েবসাইটের একটি প্রতিলিপি হ্যাক করছে একটি হ্যাকিং প্রতিযোগিতায়।

‘ভালোর জন্য হ্যাকিং’ এই মূলমন্ত্রে চলা ‘রুটজ অ্যাসাইলাম’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের আয়োজিত প্রতিযোগিতায় হ্যাকিংয়ে মেতেছে বিয়াঙ্কাসহ আরও বেশ কয়েকজন ক্ষুদে হ্যাকার।

কিন্তু হ্যাকিংয়ের অভিযোগ তো রুশ হ্যাকারদের বিরুদ্ধে! তাহলে নিজের দেশের এই ক্ষুদে মার্কিনীরা কেন নিজের দেশের ওয়েবসাইট হ্যাক করছে!

আসলে এই প্রতিযোগিতা মার্কিন সাইবার নিরাপত্তার জন্য জোরালো একটি সতর্ক বার্তা দেয়ার চেষ্টা। কারণ নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু ডিজিটাল ভোটদান ব্যবস্থা এতোই অনিরাপদ যে একটি বাচ্চা ছেলেকেও শিখিয়ে দিলে সে তা কয়েক মিনিটে করে ফেলতে পারবে।

রুটজ অ্যাসাইলামের প্রতিষ্ঠাতা নিকো সেল বলেন,‘ এই ওয়েবসাইটগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসব ওয়েবসাইটে জনগণ নির্বাচনী ফলাফল দেখতে পায়। এসব ওয়েবসাইটের মাধ্যমেই মানুষ জানতে পারে কোথায় গিয়ে নিজের ভোটটি দিতে হবে। এখন চিন্তা করে দেখুন, এসব ওয়েবসাইট হ্যাক করে ভুল তথ্য দিয়ে কেমন বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব।’

Reneta

মহৎ উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেহেতু আসল ওয়েবসাইটগুলো হ্যাক করা সম্পূর্ণ অবৈধ তাই মার্কিন তথ্য সম্প্রচারকারী ওয়েবসাইটগুলোর মতো হুবহু ১৩ টি নকল ওয়েবসাইট তৈরি করা হয় এবং ক্ষুদে হ্যাকারদের এই ওয়েবসাইটগুলোই হ্যাক করতে বলা হয়।

প্রতিযোগিতায় ৭-১৭ বছর বয়সী ৩৯ জন প্রতিযোগি অংশ নেয়। তাদের মধ্যে ৩২ জনই সফল হ্যাকার হিসেবে নানা চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন নির্বাচন হ্যাকসেমি লিডহ্যাকহ্যাকারহ্যাকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউআর কোডে শ্রীলঙ্কা কীভাবে জ্বালানি সঙ্কট মোকাবেলা করছে

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

”শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ, আতঙ্কিত না হওয়ার আহ্বান”

মার্চ ২৭, ২০২৬

অতীতে জিয়াউর রহমানের অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে: প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের, জাহাজ চললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মার্চ ২৭, ২০২৬

শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT