চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাতকার চালুর দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ন ০৭, জুন ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

লকডাউনে মার্কিন দূতাবাসে বন্ধ থাকা সব ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাতকার চালু করার দাবি জানিয়েছে ইউএস ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফ্রম বাংলাদেশ।

সোমবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে তারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নিকট বিশেষ আবেদন জানিয়েছেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফাইজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, সুমাইয়া ইসলাম, রফিকুল ইসলাম বাদল, কামরুল ইসলাম বাবু, শোয়েব আহমেল, আফজাল হোসেন, জসিম উদ্দিন, মাহমুদুল হাসান, মোফাজ্জল হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে বসবাসরত বহু ব্যক্তির জন্য তাদের পরিবারের ইউএস সিটিজেন বাবা, মা, স্পাউজ এবং ভাই বোন ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিতে আবেদন করেছেন। অনেকের দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর অপেক্ষার পর গত বছর মার্চ মাসে মার্কিন দূতাবাসে ইন্টারভিউয়ের জন্য তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু গত বছর বাংলাদেশে লকডাউনের জন্য হাজার হাজার মানুষের সাক্ষাতকার বন্ধ হয়ে যায়। এক বছর প্রতীক্ষার পর আবার এই বছর সাক্ষাতকার শুরু হলে গত ৫ এপ্রিল থেকে অদ্যাবধি ২ মাস সকল শিডিউল করা ইমিগ্র্যান্ট ভিসা ইন্টারভিউ লকডাউনের জন্য পুনরায় বাতিল করা হয়েছে।

আরো বলা হয়, অনেকের অনেক ডকুমেন্টের মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে। পরিবারের আপন সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

Reneta

সংবাদ সম্মেলনে বলা হয়, এমতাবস্থায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, মানবিক দিক বিবেচনা করে মার্কিন দূতাবাসের অনুষ্ঠিত সকল ক্যাটাগরির ইমগ্র্যান্ট ডিসার ইন্টারভিউ প্রজ্ঞাপনের মাধ্যমে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলমান রাখার অনুমতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT