চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলার তথ্য জানতে সুপ্রিম কোর্টের অ্যাপ

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৮:১০ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০২০
আদালত
A A

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারাধীন মামলার দৈনন্দিন কার্যতালিকা ও ফলাফল তাৎক্ষনিকভাবে জানার সুবিধা সম্বলিত একটি অ্যাপ উন্মুক্ত করা হয়েছে।

সোমবার বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে “Supreme Court of Bangladesh-Cause List” নামের অ্যাপটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এই অ্যাপটি তৈরি করেছেন সুপ্রিম কোর্টের তথ্য প্রযুক্তি শাখা ও অধস্তন আদালতের বিচারক মইন উদ্দিন কাদির।

অ্যাপ উদ্বোধনের পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘অ্যাপটি ব্যবহার করে বিচারপতি, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারিসহ বিচারপ্রার্থী জনগণ সহজেই সুপ্রিম কোর্টের কার্যতালিকায় থাকা মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। কাগজে ছাপা দৈনন্দিন কার্যতালিকার বিকল্প হিসেবে এই অ্যাপটি ব্যবহার করা সহজ হবে। আধুনিক ও প্রযুক্তি নির্ভর বিচার বিভাগের অগ্রযাত্রায় এই অ্যাপটি একটি নতুন সংযোগজন। অ্যাপটি বর্তমানে গুগল প্লেস্টোরে উন্মুক্ত করা হয়েছে। অচিরেই অ্যাপল স্টোরে অ্যপটি উন্মুক্ত করা হবে।’

প্রধান বিচারপতি আরো বলেন, ‘বিচারপ্রার্থী জনগনের বিচারে প্রবেশাধিকারসহ ন্যায় বিচার নিশ্চিত করা ও বিচার প্রক্রিয়ায় সর্বস্তরে স্বচ্ছতা আনায়ন করার জন্য সুপ্রিম কোর্ট বদ্ধপরিকর। তথ্য প্রযুক্তির বিপ্লবের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে ডিজিটাল প্রযুক্তির দক্ষতা অর্জনের বিকল্প নেই। সে জন্যই তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচারপ্রার্থী জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার ক্ষেত্রে সুপ্রিমকোর্ট অনেক দূর এগিয়েছে। বর্তমানে আপিল বিভাগে দুটি বেঞ্চ ও চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগের ১৯টি দ্বৈত বেঞ্চ এবং ১৪টি একক বেঞ্চ ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনা করছে।’

অ্যাপ উদ্বোধন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাংলাদেশে ডিজিটাইলেজশনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এটা আমাদের এক বিরাট সাফল্য। আজকের এই অ্যাপ উদ্বোধন প্রমাণ করে বিচার বিভাগও ডিজিটাইলেজশনে পিছিয়ে নেই। জনগনের কাছে বিচার ব্যবস্থার তথ্য পৌছে দেওয়ার প্রচেষ্টা হিসেবে আজকে যে অ্যাপ উদ্বোধন করা হলো সেটা একটা দৃষ্টান্ত। এটা বিচার বিভাগের সাফল্যকে ত্বরান্বিত করবে।’

Reneta

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ‘সুপ্রিমকোর্টের জন্য আজ একটি বিশেষ দিন। আজ যে অ্যাপটির উদ্বোধন করা হল সেটি ব্যবহার করে বিচার প্রার্থী জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ হলো। এছাড়া সাধারণ মানুষ তাদের মামলা সংক্রান্ত যে কোন তথ্য এখন এই অ্যাপে পাবেন।’

এদিকে আইনজীবীরা যাতে এই অ্যাপের মাধ্যমে দৈনন্দিন কার্যতালিকায় থাকা তাদের মামলার ‘সার্চ লিস্ট’ পেতে পারেন সে বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টিআকর্ষণ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তখন প্রধান বিচারপতি বলেন এবিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাপবিচারপতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT