চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ হত্যাকারীরা কিভাবে এতো ভোট পায়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ পূর্বাহ্ন ২৯, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিটি নির্বাচন শান্তিপূর্ণহয়েছে। সিটি কর্পোরেশনের পর আগামীতে দেশবাসীও বিএনপিকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। দেশবাপী সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন,এত নৃশংসতার পরও কিভাবে জনগণ বিএনপিকে ভোট দেয়।

মঙ্গলবার অনুষ্ঠিত সিটি নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,তিন সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি হলে বিএনপি এত ভোট পেত না। এতে বোঝা যায় নির্বাচন সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।বিএনপির মতো এইধরণের সংগঠন যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদেরকে জনগন প্রত্যাখ্যান করেছে।

যারা এই নির্বাচনের দোষত্রুটি খুঁজে বেড়াচ্ছেন তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয় বিশ্বের প্রতিটি দেশে ‍নির্বাচনের সময় যে ধরণের বিশৃঙ্খলা হয় সেটা বরং এবারের এই মেয়র নির্বাচনে কম হয়েছে। জনগন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে।

সিটি নির্বাচন শুরুর পরপরই বিএনপির মেয়রপ্রার্থীদের নির্বাচন বয়কট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির উদ্দেশ্য ছিলো কয়েকটি লাশ ফেলে দিয়ে সংঘর্ষ তৈরি করে নির্বাচন থেকে সরে দাঁড়াবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতার কারণে তারা তা পারেনি।

Reneta

সেই সঙ্গে গত তিন
মাসের সহিংসতায় জড়িতদের কাউকে
ছাড় হবে না
বলে হুঁশিয়ার করেন
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।

আগনে পুড়িয়ে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করে যারা তাদেরকে ভোট দেয়া থেকে দেশবাসীকে বিরত থাকার আহবান জানান।

২০১৫ সালের পাঁচ জানুয়ারির পর গত তিন  মাসে বিএনপির আন্দোলনের সময়ে নিহতদের পরিবার এবং আহত ১৯৩ জনকে ৮ কোটি ৪১ লাখ টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও ক্ষতিগ্রস্থ যানবাহনের মালিক এমন ৬৫ জনকে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীবিএনপিসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT