চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানি হানি: সামনে পুলিশ, পেছনে দেয়াল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ২৮, মে ২০১৯
বিনোদন
A A

ঢাকায় ঘটে যাওয়া একটি দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘মানি হানি’!তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়-এর যৌথ পরিচালনায় ঘটনাবহুল এই ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ হলো মঙ্গলবার দুপুরে।

৩২ বছর বয়সী ডিভোর্সি শাহরিয়ার কবির, কাজ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জে। তার জীবন জুয়া, পার্টি, নারী ও মদে পূর্ণ। প্রিয়ংবদ শাহরিয়ার কথা বলে সহজেই যেকোনো নারীকে প্রেমে ফেলে দিতে পারে। জীবনে তার সবকিছুই ঠিকভাবে চলছিলো যতোক্ষণ না পর্যন্ত শেয়ার বাজারে বিশাল এক বিপর্যয় নেমে আসে এবং উলটে যায় তার জীবন-পাশার ঘুঁটি। আর এখান থেকেই শুরু বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘মানি হানি’র গল্প!

যেখানে দেখা যায় শহুরে এক তরুণের উচ্চাকাঙ্ক্ষাকে ঘিরে তার জীবনে উদ্ভূত নানা সমস্যা জর্জরিতে কাহিনিকে চিত্ররূপ দেয়া হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ার কারণে সহজেই এ ধারাবাহিক দর্শকদের মোহাবিষ্ট করে রাখবে বলেই মনে করেন দুই নির্মাতা। কেননা, পাঁচ বছর আগে এ ঘটনারই স্বাক্ষী হয়েছিলো ঢাকাবাসী।

দেড় মিনিটের ট্রেলারে জম জমাট সংলাপের মাধ্যমে উঠে আসে ব্যাংক ডাকাতি ও তার পরের ঘটনা। বিশেষ করে ট্রেলারে শ্যামল মাওলার কণ্ঠে ‘সামনে পুলিশ, পেছনে দেয়াল!’-সংলাপটি শুনেও দর্শক গল্পের গভীরতা আঁচ করতে পারবেন। গল্প বলার ধরণ ও সিনেম্যাটোগ্রাফিতে ওয়েব সিরিজটিতে দারুণ চমক থাকবে, এমন আভাসই আছে ট্রেলার জুড়ে। বিশেষ করে ট্রেলারের শেষে শ্যামল মাওলার কণ্ঠে সামনে পুলিশ, পেছনে দেয়াল

ওয়েব সিরিজে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান, লুৎফর রহমান জর্জ, সুমন আনোয়ার, নিশাত প্রিয়ম এবং নাজিবা বাশার।

‘মানি হানি’র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন নির্মাতা অমিতাভ রেজা। স্ক্রিপ্ট প্যানেলে কাজ করেছেন চারজন। কৃষ্ণেন্দু ও তানিম ছাড়াও বাকি দুজন হলেন লিওন ও তানভীর আহসান। দুই নির্মাতার এই সিরিজে ডিওপি দুজন। একজন তানভীর আহসান এবং অন্যজন ইশতিয়াক পাবলু।

Reneta

কৃষ্ণেন্দু জানান, প্রায় চার মাস ধরে এই প্রজেক্টের কাজ করেছেন তারা। ঢাকার বিভিন্ন রিয়েল লোকেশন ছাড়াও ‘মানি হানি’র শুটিং হয়েছে মানিকগঞ্জ, কুষ্টিয়া, মাওয়া ও গাজীপুর।

নতুন এ ওয়েব সিরিজ নিয়ে হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর খান বলেন, বাংলাদেশে প্রযোজিত ও নির্মিত কন্টেন্ট বিশ্বব্যাপী দর্শকদের মাঝে ছড়িয়ে দেয়ার আমাদের আরেকটি প্রচেষ্টা ‘মানি হানি’। আমরা এমন একটি প্ল্যাটফর্ম দিচ্ছি যেখানে সারাবিশ্বের বিনোদনপ্রেমীরা মেধাবী বাঙালি অভিনয়শিল্পীদের অভিনয় দেখতে পারবেন। ট্রেলারটি দর্শকদের জন্য বেশ আগ্রোহোদ্দীপক বলে আমার বিশ্বাস।

হইচই অরিজিনাল ‘মানি হানি’ ঈদ উপলক্ষে আগামী ৫ তারিখ থেকে স্ট্রিম করা হবে।

ট্রেলারটি দেখা যাবে:

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজনাজিবা বাশারনিশাত প্রিয়মমানি হানিমোস্তাফিজুর নূর ইমরানলিড বিনোদনলুৎফর রহমান জর্জশ্যামল মাওলাসুমন আনোয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT