চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবজমিনের বার্তা সম্পাদকের গ্রামের বাড়িতে লুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০১৯
কিশোরগঞ্জ, জনপদ
A A

দৈনিক মানবজমিনের বার্তা সম্পাদক কাজল ঘোষের গ্রামের বাড়িতে লুট করেছে দুর্বৃত্তরা। কাজল ঘোষের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের পূর্বগাইলকাটা ঘোষপাড়া মহল্লায়। তিনি এবং তার দুই ভাই ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে নির্মল ঘোষের স্ত্রী ও সন্তানেরা থাকেন।

কাজল ঘোষের বড় ভাই নির্মল ঘোষকে চিকিৎসার প্রয়োজনে সপরিবারে জরুরি ভিত্তিতে ঢাকায় চলে আসার সুযোগে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

খবর পেয়েই ঢাকা থেকে বাড়িতে ফিরে কাজল ঘোষ জানান: বিষয়টি কুলিয়ারচর থানাকে অবহিত করার পর দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে সন্ত্রাসী কায়দায় কুপিয়ে স্টিলের দরজা ভেঙে একটি বসতঘরে এবং তালার হুক খুলে অপর দুইটি বসতঘরে ঢুকে লুটপাটে চালায়। এসময় ঘরে থাকা কয়েকটি স্টিলের আলমিরা, সুকেস, লাগেজ ভেঙে তছনছ করে নগদ ২৫ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, মূল্যবান তামার তৈজসপত্র, থালাবাসন, কাপড়চোপড় ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এছাড়া অনেক জিনিসপত্র ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রেখে যায়।

নির্মল ঘোষ জানান, বিষয়টিকে নিছক চুরি বলে মনে করছেন না তারা। যেভাবে দুর্বৃত্তরা স্টিলের দরজা ভেঙে ঘরে ঢুকে লুটপাট করেছে, সেটি তাদেরকে হতবাক করেছে। পরিকল্পিতভাবে কোন দুষ্টচক্র এই লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলেই তাদের ধারণা।

Reneta

এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি মো. আব্দুল হাই তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: মানবজমিনলুট
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT