জনপদ

মাদারীপুরে ১৫ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল

মাদারীপুরের মহিষেরচর এলাকা থেকে সাগর ফকির নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত সাগর ডাকাতি-ছিনতাইসহ কমপক্ষে ১৫টি মামলার আসামি এবং শহরের দরগাখোলা এলাকার কালাম ফকিরের ছেলে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে ডাকাতির মালামাল ভাগাভাগির সময় গোলাগুলিতে সাগর নিহত হন। এ সময় লাশের পাশে একটি দেশি পাইপগান উদ্ধার করা হয় বলেও তিনি জানান। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানাতেই ১৫টি মামলা রয়েছে।

বিষয়:লাশ উদ্ধার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…