চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেটে তন্দুরি চা দেখে মাদারীপুরে যুবকের ভাগ্যবদল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২২
জনপদ, মাদারীপুর, লাইফস্টাইল
A A

রাহাত হোসাইন; মাদারীপুর প্রতিনিধি: ভারতের বিখ্যাত তন্দুরি চা সাড়া ফেলেছে মাদারীপুরে। ইউটিউব থেকে তন্দুরি চা তৈরি কৌশল শেখেন যুবক মো. আলতাফ মাহমুদ। এখন তার তৈরি সেই চায়ের স্বাদ নিতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে আসেন জেলার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের জেলা থেকে চা প্রেমীরা।

তন্দুরি চা আলতাফের ভাগ্য বদলে দিয়েছে, এসেছে নতুন পরিচিতি।

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্তেরহাট গ্রামের যুবক মো. আলতাফ মাহমুদ। আর্থিক সংকটে লেখাপড়া খুব বেশি করা হয়নি। পরিবারের চাহিদা মেটাতে স্থানীয় পেয়ারপুর বাজারে বাবা তোফাজ্জেল ফকিরের ছোট্ট চায়ের দোকানে বাবার সাথে কাজ করতেন।
ইন্টারনেটকে কাজে লাগিয়ে ইউটিউব দেখে তন্দুরি চা তৈরির কৌশল রপ্ত করেন তিনি। প্রায় এক বছর আগে বাবার ছোট্ট চায়ের দোকানেই শুরু করেন সেই চা তৈরি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তন্দুরি চা’র বদৌলতে সংসারে এসেছে স্বচ্ছলতা।

গরুর দুধের সর, কাজু বাদাম, ওভালটিন, টেরাবিকা, চকলেটসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি গরম চা মাটির তৈরি ছোট্ট হাঁড়িতে ঢেলে পরিবেশন করেন আলতাফ। পোড়া মাটির গন্ধে ভরপুর এই সুস্বাদু চা পান করতে দোকানে ভীড় লেগেই থাকে। প্রতিদিনই মাদারীপুর শহর ছাড়াও আশেপাশের জেলা থেকে থেকে মানুষ ছুটে আসে আলতাফের তন্দুরি চা পান করতে।

প্রতি কাপ তন্দুরি চা ৩০ টাকা, চকলেট তন্দুরি ৫০ টাকা, কফি তন্দুরি ৫০ টাকা, কফি রেগুলার ৩০ টাকা, চকলেট চা ৩০ টাকা, মালাই চা ২০ টাকা, দুধ চা ১০ টাকা ও গ্রীন টি প্রতি কাপ ১০ টাকায় বিক্রি করেন আলতাফ। প্রতিদিন ৬/৭ হাজার টাকার তন্দুরি চা বিক্রি হয়। শুক্রবারসহ ছুটির দিনে বিক্রি বেড়ে দাঁড়ায় প্রায় ১০/১১ হাজার টাকায়।

মো. আলতাফ হোসেন জানায়, ইউটিউব এবং নিজের প্রচেষ্টায় তন্দুরি চায়ের দোকান দিয়ে তিনি বেশ ভালোভাবে দিন যাপন করছেন। মাটির পেয়ালায় ভিন্নধর্মী এক নতুনত্ব স্বাদ পাওয়া যায় তন্দুরি চায়ে। আলতাফের তন্দুরি চায়ে বিমোহিত চা প্রেমীরা।

Reneta

আলতাফের তন্দুরি চা’কে কেন্দ্র করে জমজমাট স্থানীয় পেয়ারপুর বাজার। এই তন্দুরি চা পেয়ারপুরের ঐতিহ্য হয়ে উঠেছে বলে জানায় চা প্রেমীরা। ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজের ভাগ্য বদলানো সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত চা বিক্রেতা আলতাফ হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: তান্দুরী চামাদারীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT