চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক মামলায় হাইকোর্টে ঘানার ফুটবলারের জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A

বাংলাদেশে খেলতে আসা ঘানার ফুটবলার রিচার্ড ডিজিফা আপ্পিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

এই আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই জামিন আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হাসিবুর রহমান। তার সাথে ছিলেন আইনজীবী কে এম সাইফুল ইসলাম ও মো: মাসুদুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশীদ।

এই মামলার বিবরণ থেকে জানা যায়: সাড়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঘানার ফুটবলার রিচার্ড ডিজিফা আপ্পিয়া এবং ফ্রাংক এন্টিম থামসহ চারজনকে আসামি করা হয়। পরে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ২৯ এপ্রিল ফ্রাংক এন্টিম থামকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। পরে এই হাসপাতালে চিকিৎসাধীন থাম গত ১ মে মারা যায়।

অন্যদিকে ফুটবলার রিচার্ড ডিজিফা আপ্পিয়ার করা জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত গত ২৭ অক্টোবর রিচার্ড ডিজিফা আপ্পিয়ার জামিন আবেদন নামঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর হাইকোর্টে জামিন আবেদন করে রিচার্ড। সে আবেদনের শুনানি নিয়েই আজ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘানাজামিনমাদকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT