চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথায় বলের আঘাত টি-টুয়েন্টিতে খেলতে দিল না মালিককে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজে মাথায় বলের আঘাত পাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি শোয়েব মালিককে। রোববার ঘোষিত দলে পাকিস্তান অলরাউন্ডারকে না রেখে বরং বিশ্রামের জন্য দেশে পাঠানো হচ্ছে।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়, টি-টুয়েন্টি সিরিজ থেকে মালিকের নাম তুলে নিলেও তার জায়গায় অন্য কাউকে নেয়া হচ্ছে না।

হ্যামিল্টনে সিরিজের চতুর্থ ওয়ানডেতে হেলমেট ছাড়াই ব্যাট করছিলেন মালিক। সেসময় দুই প্রাস্তেই স্পিনাররা বল করায় হেলমেট নেননি। অবশ্য বোলার দ্বারা আঘাত পাননি মালিক। খেলার ৩২তম ওভারে দ্রুত একটা রান নিতে যান। কিন্তু অবস্থা সুবিধার না বুঝে নিজের ক্রিজে ফেরত আসেন। এসময় নিরাপদ দাগে পৌঁছাতে তাকে মাটিতে শুয়ে পরতে হয়। একই সময়ে রানআউটের চেষ্টায় দ্রুত বল থ্রো করেন কলিন মুনরো।

সেই বল আঘাত হানে মালিকের মাথায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন । ছুটে আসেন খেলোয়াড়রা। তবে কয়েকমিনিট পর আবারও খেলায় মনোযোগী হন পাকিস্তান তারকা। তাকে পুনরায় ব্যাট করতে দেখে নির্ভার হয়ে যায় সকলে।

পরে নিজেদের ইনিংসে ব্যাট করলেও ফিল্ডিংয়ে নামতে পারেননি মালিক। দলের ফিজিওর সঙ্গে আলাপ করে বিশ্রামে থাকেন। খেলতে পারেননি সিরিজে শেষ ওয়ানডে ম্যাচে। এবার আরেক বাড়তি সতর্কতার জন্য তাকে বিশ্রামেই রাখা হল।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। দুদলের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি, ওয়েলিংটনে।

Jui  Banner Campaign
ট্যাগ: শোয়েব মালিক
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT