চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতিয়া বানু শুকুর তারকাবহুল ‘গোল্লাছুট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ন ০২, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

কলোনির বাসিন্দাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে তারকা বহুল ধারাবাহিক নাটক ‘গোল্লাছুট’। মীর সামির রচনায় এটি নির্মাণ করছেন পরিচালক মাতিয়া বানু শুকু। আগামী ৫ জানুয়ারি থেকে দেখা যাবে এই ধারাবাহিকটি।

এ উপলক্ষে বুধবার ( ১ জানুয়ারি) রাতে রাজধানীর কারওয়ান বাজারস্থ একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালক মাতিয়া বানু শুকু, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, অভিনেতা মাজনুন মিজান, অভিনেত্রী জেসিয়া ইসলামসহ অনেকে।

সংবাদ সম্মেলনে মাতিয়া বানু শুকু বলেন, নানা জটিলতায় শুরুতে ‘গোল্লাছুট’র প্রচারে আসা নিয়ে শঙ্কায় ছিলাম। তবে অবশেষে ধারাবাহিকটি সম্প্রচার হতে যাচ্ছে। এতে আমি খুব আনন্দিত। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন। নাটকের লেখক মীর সামি বলেন, গোল্লাছুট দেখলে দর্শক নস্টালজিয়া ফিল করতে পারবেন।

আশনা হাবিব ভাবনা বলেন, শুকু আপা খুব ভালো একজন নির্মাতা। সবসময় আমি তার কাজ করতে পছন্দ করি। ‘গোল্লাছুট’ নাটকে যারা অভিনয় করেছেন, সবাই দর্শকের পছন্দের অভিনেতা-অভিনেত্রী। তাছাড়া এর গল্পটাও খুব ভালো। মনে হচ্ছে দর্শক আমাদের নাটকটি পছন্দ করবেন।

তারকাবহুল গোল্লাছুট নাটকটিতে অভিনয় করছেন আ খ ম হাসান, মৌসুমি হামিদ, ফখরুল বাশার মাসুম, শিল্পী সরকার অপু, আশনা হাবিব ভাবনা, সাফা কবির, তৌসিফ মাহবুব, মাজনুন মিজান, জেসিয়াসহ অনেকে। নির্মাণ করছে মোহনা অডিও ভিজ্যুয়ালের ব্যানারে। ৫ জানুয়ারি থেকে সপ্তাহে চারদিন নাগরিক টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আ খ ম হাসানআশনা হাবিব ভাবনাআশানা হাবিব ভাবনাজেসিয়াজেসিয়া ইসলামতৌসিফ মাহবুবফখরুল বাশার মাসুমমাজনুন মিজানমৌসুমি হামিদশিল্পী সরকার অপুসাফা কবির
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT