সাতক্ষীরায় মাছের ঘের থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের ঘের থেকে তার মরদেহ উদ্ধার হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ইমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কাছে পাওয়া মোবাইলের সূত্র ধরে বিভিন্ন জায়গায় ফোন করে তাকে সনাক্ত করা সম্ভব হয়।
ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








