জনপদ

মাগুরায় ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

মাগুরায় ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

শামীম খান: মাগুরা সদর উপজেলার সাচানী গ্রামে মোহাম্মদ রানা শেখ (৩২) নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রানা ঝিনাইদহ জেলার হাটগোপালপুরের ফুল মিয়ার ছেলে।

সাচানী গ্রামের একটি মাঠ থেকে বুধবার সকালে মাগুরা সদর থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান: মঙ্গলবার সকালে রানা হাটগোপালপুর বাজারে এক ব্যক্তির কাছ থেকে তার ইজিবাইক বিক্রির বকেয়া ৪০ হাজার টাকা নেয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। বুধবার সকালে সাচানী গ্রামের লোকজন মাঠের মধ্যে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। কোনো দুর্বৃত্ত গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:ইজিবাইকখুনচালকমাগুরা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…