মা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী কাজী শুভ গেয়েছেন ‘মায়ের প্রিয় মুখ’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জি।
সম্প্রতি সুইডেন ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেই গানটিতে কন্ঠ দিয়েছেন কাজী শুভ। মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে আজ রোববার দুপুর নাগাদ ‘মায়ের প্রিয় মুখ’ গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ হবে।
কাজী শুভ বলেন, ‘মাকে ভালোবাসার জন্য তো কোনো দিবস লাগে না। তারপরও বিশ্বের সকল মাকে শ্রদ্ধা জানানোর জন্য একটি দিবস করা হয়েছে। এ দিবসেই সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি করেছি।’








