চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোন ট্র্যাজেডি: এবার শিশু জারিফের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ন ২৬, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী মারা গেছেন। ২৬ জুলাই শনিবার সকাল সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছর বয়সী জারিফ ফারহানের মৃত্যু হয়। তিনি স্কুলটির সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিলেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জারিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জারিফের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বর্তমানে ইনস্টিটিউটে ৩৯ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানান, তাদের বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকায়। উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। দুই সন্তানের মধ্যে জারিফ ছিল ছোট।

২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ ঘটনার পর সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু। বর্তমানে দগ্ধ ও আহত ৪৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসপিআরআন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরজাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটপ্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তমাইলস্টোন ট্র্যাজেডিশিক্ষার্থী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT