চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহেশখালীতে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত এক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:৪৬ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০১৯
কক্সবাজার, জনপদ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসী দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত একজনের গুলিবিদ্ধ লাশ এবং অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের কালমারদিয়া ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩০) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি প্রভাষ বলেন: মঙ্গলবার ভোর রাতে ছোট মহেশখালী ইউনিয়নের কালমারদিয়া ঘোনার পাহাড়ী এলাকায় ২ দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে পাওয়া যায় দেশে তৈরি ৪টি এলজি ও ১টি লম্বা বন্দুক, ১৩টি গুলি, ১টি গুলি রাখার বেল্ট এবং ১০০ টি ইয়াবা।

ওসি বলেন: গুলিবিদ্ধ ব্যক্তিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহাবুদ্দিন একজন চিহ্নিত সন্ত্রাসী ও জলদস্যু। হত্যা, অপহরণ ও জলদস্যুতাসহ বিভিন্ন অভিযোগে মহেশখালী থানায় তার বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে।

Reneta

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারগোলাগুলিনিহতমহেশখালীসন্ত্রাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT