চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাসড়কে চুরি ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চায় বিজিএমইএ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ পূর্বাহ্ন ১৩, জুলাই ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৈরি পোশাক শিল্পের রপ্তানির পণ্য চুরি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।

সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পোশাক শিল্পের রপ্তানি পণ্য চুরি প্রতিরোধ বিষয়ে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে এ অনুরোধ জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। এ সময় আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্য এবং বাংলাদেশ কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে পোশাক খাতের রপ্তানি ও আমদানির মালামাল চুরির ঘটনা ঘটছে। এটা মাঝখানে কিছু সময় বন্ধ ছিল। এখন আবার ঘন ঘন এমন ঘটনা ঘটছে। এ মহাসড়কে একটি সংঘবদ্ধ চক্র চালকদের সঙ্গে যোগসাজশ করে রাতে কাভার্ডভ্যান থামিয়ে মালামাল চুরি করছে। অনেক সময় কার্টুনের ওজন ঠিক রাখার জন্য তারা কার্টুনে ঝুট, মাটি ইত্যাদিও ভরে দিচ্ছে। এরপর যখন সেই রপ্তানি পণ্য আমেরিকা ইউরোপসহ বিভিন্ন দেশে ক্রেতাদের কাছে পৌঁছায়, তখন কার্টুন খুলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ আসছে। এতে একদিকে সংশ্লিষ্ট রপ্তানিকারকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে দেশের সুনামও নষ্ট হচ্ছে, যা মোটেও কাম্য নয়। এ জন্য বিজিএমইএ নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুরি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে যেভাবেই হোক, রপ্তানি পণ্যের চুরি সম্পূর্ণরূপে বন্ধ করতেই হবে। এ সময় তিনি চুরি বন্ধের জন্য উপস্থিত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোর নির্দেশনা দেন।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সিসিটিভি নজরদারির আওতায় আনার জন্য বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যা আগামী চার মাসের মধ্যে সমাপ্ত হবে।

এ সময় মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুরি বন্ধের জন্য অতিরিক্ত মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশকে প্রধান করে বিজিএমইএ, আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং বাংলাদেশ কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেন।

Reneta

মন্ত্রী বলেন, এ কমিটির মূল কাজ হবে চুরি বন্ধে সংশ্লিষ্ট সবার জন্য এসওপি (স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর) নির্ধারণ করে দেওয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি নাসির উদ্দিন, পরিচালক খসরু চৌধুরী ও পরিচালক হারুন উর রশিদ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: তৈরি পোশাকবিজিএমইএরপ্তানিস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

রমজানের আগেই নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

দীর্ঘ সংগ্রামের পর দেশ গণতান্ত্রিক পথে: বিএনপি নেতারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুষ জয়ের পর তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT