চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চার দিনের মাথায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং তার সহযোগী উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার পদত্যাগ করেছেন।

ভারতের সুপ্রিমকোর্ট তাদেরকে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আদেশ দেওয়ার ঠিক পরে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে এই পদত্যাগের ঘোষণা দেন ফড়নবিশ।

পদত্যাগের ঘোষণা দিয়ে সাংবাদিকদের ফড়নবিশ বলেন, অজিত পাওয়ার আমাকে তার পদত্যাগপত্র দিয়েছেন। প্রথমদিন থেকেই বিজেপি সিদ্ধান্ত নিয়েছিলো, আমরা কোনো ঘোড়া কেনাবেচায় যুক্ত থাকবো না। আমরা সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, এনসিপি আমাদের সঙ্গে ছিলো। যখন অজিত পাওয়ার পদত্যাগ করেছেন, আমিও পদত্যাগ করবো।

তিনি আরও বলেন, বিজেপি জনরায় পেয়েছে। মানুষের রায় অনুযায়ী আমরা সরকার গঠনে চেষ্টা করেছিলাম। তবে শিবসেনা মনে করেছে, এটা সংখ্যার খেলা। আমরা মনে করি তাদের দর কষাকষির ক্ষমতা বাড়তে পারে। এর বেশি কিছু নয়।

একদিন আগে পড়নবিশকে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। তার ঠিক পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে মহারাষ্ট্রে দলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ করা উচিত, নাকি আস্থা ভোট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা উচিত তা নিয়েও কথা হয়। তবে বিজেপির পক্ষে মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করা কঠিন।

Reneta

গত শনিবার সকালে ৭.৫০টায় আকস্মিক শপথ গ্রহণ করেন ফড়নবিশ এবং অজিত পাওয়ার। যেটিকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ জানানো হয়।

২৮৮ সদস্যের বিধানসভায় বিজেপি ১০৫টি আসন জিতেছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিলো আরও ৪০টি আসন। তার জন্য তারা এনসিপির সঙ্গে জোট করে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিজেপিমহারাষ্ট্রশিবসেনা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT