চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশ-গবেষণার স্বীকৃতি: পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি, পরিবেশ
A A
মহাকাশ নিয়ে গবেষণা-মহাকাশবিজ্ঞানী-নোবেল জয়

বাম থেকে: জেমস পিবলস, মিশেল মেয়র ও ডিডিয়ের কিয়েলজ

চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার চলে গেছে পৃথিবীর সীমানাকে ছাড়িয়ে। মহাকাশ নিয়ে গবেষণায় বিশেষ কৃতিত্ব দেখিয়ে পদার্থবিদ্যায় এবারের নোবেল জয় করে নিয়েছেন তিন মহাকাশবিজ্ঞানী।

‘মহাবিশ্বের বিবর্তন ও মহাজগতে পৃথিবীর অবস্থান বিষয়ে আমাদের ধারণা তৈরিতে অবদান’ রাখায় এই আন্তর্জাতিক পাচ্ছেন তারা।

জেমস পিবলস, মিশেল মেয়র এবং ডিডিয়ের কিয়েলজ-এই তিনজনের মধ্যে দুই ভাগে ভাগ হতে যাচ্ছে এবারের পুরস্কারটি। পিবলস ‘পদার্থবৈজ্ঞানিক সৃষ্টিতত্ত্ব নিয়ে তত্ত্বীয় আবিষ্কারে’র জন্য এবং মিশেল মেয়র ও ডিডিয়ের কিয়েলজ ‘সূর্যের মতোই একটি নক্ষত্রকে আবর্তনকারী একটি গ্রহ আবিষ্কারে’র জন্য ২০১৯ সালে পদার্থবিদ্যায় নোবেল পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষক ও মহাকাশবিজ্ঞানী জেমস পিবলস গত ২০ বছরেরও বেশি সময় ধরে গবেষণা করে মহাবিশ্বের গঠন ও ইতিহাস নিয়ে একটি তত্ত্বীয় কাঠামো দাঁড় করিয়েছেন। এই কাঠামোটিই বিগ ব্যাং থেকে শুরু করে বর্তমানকাল, অর্থাৎ মহাবিশ্বের উৎপত্তি থেকে পুরো ইতিহাস সম্পর্কে আমাদের আধুনিক ধারণার ভিত্তি।

আর এই যুগান্তকারী কার্যকাঠামোর স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা পাচ্ছেন পিবলস।

অন্যদিকে মিশেল মেয়র ও ডিডিয়ের কিয়েলজ সৌরজগতের বাইরের অজানা জগৎ খুঁজে বের করার উদ্দেশ্যে আমাদের ছায়াপথ মিল্কিওয়ে নিয়ে গবেষণা করছেন প্রায় তিন দশক ধরে। ১৯৯৫ সালে তারা প্রথম সৌরজগতের বাইরে ‘৫১ পেগাসি’ নামের প্রায় সূর্যের মতোই আরেকটি নক্ষত্রের চারপাশে আবর্তনরত একটি গ্রহ আবিষ্কার করেন।

Reneta

এটিই ছিল সৌরজগতের বাইরে সূর্যের অনুরূপ কোনো তারাকে আবর্তনকারী প্রথম গ্রহের আবিষ্কার। এই অসাধারণ আবিষ্কারের পুরস্কার হিসেবে যৌথভাবে এবার নোবেল পেলেন ইউনিভার্সিটি অব জেনেভার দুই গবেষক মেয়র ও কিয়েলজ।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০১৯ সালের নোবেলনোবেলপদার্থবিজ্ঞানে নোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT