চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশে উৎক্ষেপণে ৫৭তম দেশ হচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ন ১০, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বাংলাদেশের। এর মধ্য দিয়ে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১  মহাকাশের স্থায়ী বাসিন্দা হবে ১৫ বছরের জন্য। 

ফ্লোরিডার অঙ্গরাজ্য অরল্যান্ডো শহরে এক হোটেলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণের শুরু থেকে এবং পরবর্তীতে কিভাবে পরিচালিত হবে এ নিয়ে একটি অনুষ্ঠান শেষে কথা বলেন সরকারের প্রতিনিধিরা।

এদিকে, ১০ মে যুক্তরাষ্ট্র সময়ে বিকেল ৪টা ১২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের মধ্যে উৎক্ষেপণ সম্পন্ন হবে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

বাংলাদেশ সময় ১১ মে রাত ২ টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিটে। এর মধ্য দিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশগুলোর সঙ্গে একই মর্যাদার আসনে যুক্ত হবে বাংলাদেশ। উৎক্ষেপণ স্থলে থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

১১ মে বৃহস্পতিবার বাংলাদেশের জন্য একটি বিশেষ উৎসবের দিন। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স এর ফ্যালকন ৯ রকেট ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের লঞ্চিং প্যাড থেকে উড়বে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১।

স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে দেশের জন্য ২০টি রেখে বাকিগুলো বিক্রির জন্য রাখা হবে। এই উপগ্রহ টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা দেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উৎক্ষেপণের দৃশ্য কেনেডি স্পেস সেন্টার থেকে দেখা যাবে।

Reneta

বিস্তারিত দেখুন মাজহারুল হক মান্নার ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৬ এপ্রিল

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT