বীর মুক্তিযোদ্ধা সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর লাশ আজ রাতেই দেশে আসবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
সৈয়দ মহসিন আলীর ছোট ভাই সৈয়দ সলমান আলী জানান, লাশ দেশে আসার পর ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে মরহুমের নামাজে-জানাযা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
পরে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) এর দরগাহ প্রাঙ্গণে দাফন করা হবে।
জানাযার সময় পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
এদিকে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে মৌলভীবাজার শহরের ৩৬ শ্রীমঙ্গল সড়কে তাঁর বাসভবনে শোকার্ত মানুষের ঢল নেমেছে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরান খতম এবং শোক বই খোলা হয়েছে।







