চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্ত রেকর্ডের অপেক্ষায় অক্ষয়-রজনীর ‘টু পয়েন্ট জিরো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
টু পয়েন্ট জিরো

ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ছবির রেকর্ড ইতিমধ্যেই গড়েছে ‘টু পয়েন্ট জিরো’ ছবিটি। এবার গড়তে যাচ্ছে আরেকটি রেকর্ড। ছবিটি একযোগে প্রায় ৬৮০০টি হলে মুক্তি দেয়া হবে।

এর আগে বাহুবলি মুক্তি পেয়েছিল ৬৫০০টি হলে। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিতে যাচ্ছে ‘টু পয়েন্ট জিরো।’ ছবিটি এতগুলো হলে মুক্তি দেয়ার সাহস করার পেছনেও অবশ্য কারণ আছে। ছবিটি মুক্তির আগেই ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে। তার ওপর এই ছবিতে আছেন দুই সুপারস্টার- রজনীকান্ত এবং অক্ষয় কুমার। এই দুই তারকার নামের পাশে সবসময়েই ‘হিট’ তকমাটি থাকে। তাই ছবির ব্যবসার ব্যাপারে কর্তৃপক্ষ আত্মবিশ্বাসী।

দুই ঘণ্টা আটাশ মিনিটের এই ছবিটিতে অক্ষয় কুমারকে দেখা যাবে খল চরিত্রে। বলা হচ্ছে, তিনি এখন ভারতীয় সিনেমার সবচেয়ে দামি ভিলেন। ছবিতে অক্ষয় কুমারের চরিত্রের নাম ‘দ্য ক্রো ম্যান।’ তার এই চরিত্রটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এখন দেখার পালা বক্স অফিসেও ঝড় তুলতে পারে কিনা রোবট সিনেমার এই সিক্যুয়েল।

টু পয়েন্ট জিরো সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। রজনীকান্ত, অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন, আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে। ‘টু পয়েন্ট জিরো’ মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর। টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারটু পয়েন্ট জিরোরজনীকান্তরোবট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চালু থাকবে: ট্রাম্প

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট গ্রহণ শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর যে যে পেশায় ফিরছেন উপদেষ্টারা!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT