চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোতে সেরা চলচ্চিত্র ‘দ্য সিক্রেট অব অ্যা লিডার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

৮ দিনব্যাপী ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো ২৫ এপ্রিল সন্ধ্যায়। আর এই উৎসবের প্রধান আকর্ষণ ‘গোল্ডেন জর্জ’ সেরা ছবি হিসেবে পুরস্কারটি জিতে নিয়েছে ‘দ্য সিক্রেট অব অ্যা লিডার’। কাজাখস্তানের এই ছবিটির নির্মাতা ফরহাত শারিপভ।

উৎসবের সমাপনী দিনে স্পেশাল জুরি হিসেবে ‘সিলভার জর্জ’ পুরস্কারটি জিতে নিয়েছে চীনের জ্যাং ঝি’র ‘ইন সার্চ অব ইকো’ নামের ছবিটি। সেরা নির্মাতা হিসেবে ‘সিলভার জর্জ’ জিতেছে ইতালিয়ান ছবি ‘রাইড’-এর নির্মাতা ভ্যালেরিও মস্তানড্রিয়া।

তবে উৎসবে যে পুরস্কারটি এবার চমক দেখালো সেটি হলো উৎসবের বিশেষ পুরস্কার। কারণ এটি জিতে নেন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা কিম কি দুক। বিশ্ব চলচ্চিত্রে অসাধারণ অবদান রাখার জন্যই এ পুরস্কার তুলে দেয়া হয় তার হাতে।

‘দ্য সিক্রেট অব অ্যা লিডার’-চলচ্চিত্রের পোস্টার…

১৮ এপ্রিল পর্দা উঠে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের মূল পুরষ্কার ‘গোল্ডেন জর্জ’-এর জন্য লড়েছে মোট ১৩টি ছবি। এর মধ্যে ছিলো জার্মানি এবং রাশিয়ার কো প্রোডাকশনে তৈরি বাংলাদেশের মোস্তফা সরওয়ার ফারুকীর ফারুকীর ‘শনিবার বিকেল’।

‘গোল্ডেন জর্জ’-এর প্রতিযোগিতায় খালি হাতে ফিরলেও ‘শনিবার বিকেল’-এর জন্য উৎসবের সমাপনী দিনের সকালে ক্রিটিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ইন্ডিপেন্ডেন্ট জুরিদের অ্যাওয়ার্ড ‘রাশিয়ান ফিল্ম ক্রিটিক ফেডারেশন জুরি প্রাইজ’ ও ‘কমরসান্ত প্রাইজ’ জিতে নেন ফারুকী।

Jui  Banner Campaign
ট্যাগ: কিম কি দুকচীনফারুকীরাশিয়ালিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এপস্টিন অধ্যায় পেছনে ফেলে এগিয়ে যেতে চান ট্রাম্প

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ৩৪৫ রোহিঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে বড় খবর!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি নিয়ে জরুরি বৈঠকে নৌ উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টেলিভিশনের নির্বাচন কাভারেজ প্রস্তুতি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT