চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসুলে আইএসের মর্গ: নৃশংসতার আরেক সাক্ষী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

কথিত খেলাফত প্রতিষ্ঠার নামে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। বিশেষ ইরাক ও সিরিয়ায় তাদের কর্মকাণ্ড ছিল আরো ভায়াবহ। যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সহযোগিতায় দেশ দুটিতে শক্ত অবস্থান হারিয়েছে এই জঙ্গিগোষ্ঠী। কিন্তু তাদের নৃশংসতা এখনও দগদগে।

ইয়াহু নিউজ জানায়, আইএসের এই নৃশংসতার সাক্ষী ইরাকের মসুলের একটি মর্গ। বিভিন্ন অপরাধের দায়ে সাধারণ মানুষকে হত্যা করে তারা ডেথ সার্টিফিকেট (মৃত্যু সনদ) দেয়। তাদের এই মর্গের কর্মকাণ্ডের নথি গোপনে সংরক্ষণ করেন রাখেন সেখানে নিয়োজিত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

জীবনের ঝুঁকি নিয়ে তারা সেখানে কাজ করেন। ট্রাকের পর ট্রাক লাশ এনে ফেলে দেয়া হয় তাদের সামনে। ছিন্নভিন্ন এসব লাশ। কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই। প্রয়োজনীয় কাজ শেষে গণকবর দেয়া হয় এসব লাশ।

কমান্ডারের নির্দেশ পরিবারের কাছে ফেরত দেয়ার কোন বিধান নেই আইএসের কাছে। মর্গের স্টাফরাও কখনো কোন লাশ পরিবারের কাছে ফেরত দেননি। তারা জানেন এই কাজের জন্য নিজেদের জীবনও যেতে পারে।

তবে একটি লাশের ক্ষেত্রে ঘটে ব্যতিক্রমী ঘটনা। একদিন এক তরুণের লাশ আসে মর্গে। ধর্ম অবমাননার দায়ে এই তরুণের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে আইএস। স্বাস্থ্য সহকারী সামেহ আল আজ্জাউই এই তরুণের ময়নাতদন্ত করেন। মাথাবিহীন এই লাশ দেখে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন।

তবে আল আজ্জাউই জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের কাছে নববিবাহিত এই তরুণের লাশ হস্তান্তর করেন। মাত্র চার মিনিটের মধ্যে তিনি মাথা দেহের সঙ্গে লাগিয়ে পরিবারের হাতে তুলে ধরেন।

Reneta

নিয়মতিই তাদেরকে এ ধরনের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হতো। আল আজ্জাউইকে একদিন নিজের চাচাতো ভাইয়ের লাশের ময়নাতদন্ত করতে হয়েছিল। এই ঘটনা তাকে আরো পীড়া দেয়।

এরপর আরো বেশ কয়েকজনের সঙ্গে পালানোর চেষ্টা করেন তিনি। তবে সিরিয়া সীমান্তের কাছে গিয়ে ধরা পড়েন। এরপর তিনি ১০ দিন বন্দী ছিলেন। পরে এ ধরনের কাজ না করার শর্তে মুক্তি পান। এরপর থেকে আইএস যা বলে তিনি তাই করেন।

আবার আরেকজন স্টাফ একদিন এক অভিজ্ঞতার মুখোমুখি হন। লাশের গাদা যখন তার সামনে ফেলা হয় তখন তিনি খেয়াল করেন একটি দেহ জীবিত আছে। উত্তেজনায় তিনি চিৎকার করে ওঠেন। কিন্তু পরক্ষণই বুঝতে পারেন তিনি ভুল করে ফেললেন। তার চিৎকারে আইএস জঙ্গীরা এসে নির্বিচারে গুলি চালিয়ে ওই জীবিত ব্যক্তিকে মেরে ফেলে।

এরপরও তারা তাদের দায়িত্ব পালন করে যান। পাশাপাশি বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে লাশের হিসাব রাখার চেষ্টা করেন। তাদের একটি এক্সেল সিট থেকে জানা যায়, ১২শর বেশি লোককে মাথায় গুলি করে হত্যা করা হয়। ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের জানুয়ারির মধ্যে তারা এসব লোককে হত্যা করেছে।

এতে দেখা যায়, সপ্তাহে গড়ে তারা ১১ জনকে হত্যা করেছে। এই তালিকায় ১২ জন নারীকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। যাদেরকে পাথর মেরে হত্যা করা হয়েছে। এছাড়া ৯৫ জনকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে এবং ৫০ জনকে উপর থেকে ফেলে হত্যা করা হয়েছে।

আইএস জঙ্গিরা ধর্ম অবমাননা, গুপ্তরচরবৃত্তির অভিযোগসহ নানা অজুহাতে এসব লোকদের হত্যা করে। পরিবারের কাছে ফেরত না দিয়ে কবর দিয়ে দেয়। একবার এক হাজার লাশের কোন ময়নাতদন্ত ছাড়াই গণকবর দিয়ে দেয়। মর্গের স্টাফরাও এসব লাশের তথ্য রাখাসহ পরিচয় জানতে পারেননি।

সম্প্রতি ইরাকি সৈন্যরা মসুল দখলে নিয়েছে। আইএস পরিচালিত সেসব মর্গও দখলে নিয়েছে সৈন্যরা। আইএস জঙ্গিরা পালিয়ে গেছে। অনেকে নিহত হয়েছে। তবে মর্গের সেইসব স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে স্টাফদের। তারা মানসিকভাবে বিপর্যস্ত। ঠিকমতো ঘুমাতো পারেন না। এখনো তাদের তাড়িয়ে বেড়ায় দুঃসহ সেসব স্মৃতি।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসমসুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT