ভাষার মাসের পাশাপাশি ভালবাসার মাস ফেব্রুয়ারী। এ মাসে ছোট পর্দার তারকারা বেশ ব্যস্ত থাকেন। এরই মধ্যে মিডিয়া পাড়ার পরিচালকদের নাটক নির্মাণের ধুম পড়ে গেছে।
জুটি তারকারা শিডিউল মেলাতে হিমশিম খাচ্ছেন। ব্যস্ত শিডিউল মিলিয়ে রোমান্টিক জুটি সজল-মম অভিনয় করছেন ভালোবাসার নাটকে।
নুজহাত আলভি আহমেদের ‘এখানেই সুখ ছিল একদিন’ টেলিফিল্মে ভালবাসার মানুষ হিসেবে ক্যামেরা বন্দী হয়েছেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও রোমান্টিক অভিনেতা সজল। মম বেশ কিছু ছবি শেয়ার করেছেন তার ফেসবুকে।
টেলিফিল্মটি রচনা করেছেন নিলা মাহমুদ। আগামী ৩ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ে প্রচার করা হবে।
এছাড়া ভালোবাসার দিবসের জন্য ‘বন্ধুত্ব ও ভালোবাসার গল্প’ নামে আরেকটি নাটকের কাজ শেষ করেছেন সজল। তার সঙ্গে অভিনয় করেছেন মেহজাবিন।






