চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতার নীতিই পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে: মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন: মমতা সরকার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বাংলার কৃষকদের ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ এর প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করে রেখেছেন।

শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলার পরে দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন মোদি।

নরেন্দ্র মোদি তার ভাষণে বলেন: আজ এটাই আফসোস যে পুরো ভারতের কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মমতা সরকার তাদের রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের দেয়া ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান’ পাওয়া থেকে বঞ্চিত করে রেখেছেন। অথচ সব মতাদর্শের সরকার এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকার তা চালু করেনি। বাংলার ৭০ লাখ কৃষককে এই প্রকল্পের সুবিধা নিতে পারছে না। তাদের ওই টাকা মিলছে না। বাংলার সরকার রাজনৈতিক কারণে নিজেদের রাজ্যের কৃষকদের বঞ্চিত করে রেখেছেন। কেন্দ্রীয় সরকার থেকে পয়সা যাবে। রাজ্য সরকারকে এক পয়সাও দিতে হবে না। তারপরও কৃষকরা টাকা পাচ্ছেন না।

মোদী দাবি করেন: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের আওতায় প্রতি বছর একজন কৃষক ৬ হাজার করে টাকা পাচ্ছেন। ২৩ লাখের বেশি কৃষক ওই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। কিন্তু তাতেও ছাড়পত্র দিচ্ছে না বাংলা। তাতে তিনি রীতিমতো ‘হতবাক’ এবং ‘দুঃখিত’ বলেও জানান।

মোদি দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলের সফর নিয়েও কড়া ভাষায় আক্রমণ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

Reneta

ভাষণে বামেদেরও কড়া আক্রমণ করে মোদি বলেন: বাংলায় তারা ৩০ বছর ধরে বাংলায় রাজত্ব করেছেন। একটি রাজনৈতিক বিচারধারাকে নিয়ে বাংলার কী অবস্থা করেছেন, তা সারাদেশ জানে। মমতাজির ১৫ বছরের পুরনো ভাষণ শুনলে বুঝতে পারবেন, এই রাজনৈতিক ধারা বাংলার কতটা সর্বনাশ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে যে দলের (বাম ও কংগ্রেস) বিরুদ্ধে লড়াই করছে, দিল্লিতে গিয়ে তাদের সঙ্গে হাত মেলাচ্ছে তৃণমূল।

মোদি বলেন: ৩০ বছর ধরে যে দল রাজত্ব করেছে, তাদের কত লোক আছেন। কিন্তু মমতা সরকার যে কিষাণ-নিধি প্রকল্প চালু করেনি, তা নিয়ে বাংলায় কোনও আক্রমণ গড়ে তোলেনি সেই দল। কৃষকদের জন্য যখন এত ভালোবাসা, তাহলে তখন নিজেদের ভূমি বাংলায় কৃষকদের ন্যায়ের জন্য, প্রধানমন্ত্রী কিষাণ-নিধি প্রকল্পের টাকা যাতে কৃষকরা পান, সেজন্য আন্দোলন করেননি কেন? কেন আপনারা কখনও আওয়াজ তোলেননি। কিন্তু আপনারা ওখান থেকে উঠে পঞ্জাবে পৌঁছে গেলেন।

মোদির বক্তব্যর প্রতিবাদে মমতা বলেন: মোদী সরকার পশ্চিমবঙ্গকে সহায়তা করতে কিছুই করেনি।মোদি সরকার এখনও ৮ হাজার কোটি টাকার জিএসটি বকেয়া সহ মোট ৮৫ হাজার কোটি টাকার বকেয়া টাকাও ছাড়েনি।

ভাষণের আগে কিষাণ সম্মান নিধির প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেয়ার পর দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গেও সরাসরি কথা বলেন মোদি। পরে দেশবাসীর উদ্দেশে ভাষণে সরাসরি মমতা সরকারকে নিশানা করে এসব কথা বলেন মোদি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদিমমতা ব্যানার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রা পর্যবেক্ষণে ট্রেন যাত্রা করলেন রেল প্রতিমন্ত্রী

মার্চ ২০, ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদের জামাত অনুষ্ঠিত

মার্চ ২০, ২০২৬

২০২৬ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

মার্চ ২০, ২০২৬

ইউরোপা লিগ: কোয়ার্টারের টিকিট পেয়ে কে কার প্রতিপক্ষ

মার্চ ২০, ২০২৬

পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT