চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতাজের বাসায় চঞ্চল চৌধুরী আর খুশীর সেলফি

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১১:০৩ পূর্বাহ্ন ১৪, জুলাই ২০১৭
বিনোদন
A A
চঞ্চল চৌধরীর সেলফিতে মমতাজ ও শাহনাজ খুশী।

চঞ্চল চৌধরীর সেলফিতে মমতাজ ও শাহনাজ খুশী।

নাট্যকার বৃন্দাবন দাসের স্ত্রী ও ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশী একটি ছবি আপলোড দিয়েছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। ক্যাপশনে লিখেছেন, ‘কাজ থেকে দূরে, আড্ডা অবসরে’। চঞ্চল চৌধুরীর তোলা সেলফিতে হাসিমুখে ধরা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ, তার স্বামী মঈন হাসান চঞ্চল, বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী। নাটকের সাজানো সেট আর মেকআপ ছাড়া এমন ঘরোয়া পরিবেশ ও নির্মল হাসিতে তাদের সাধারণত দেখা যায় না। ছবিটি বেশ পছন্দ করেছে শাহনাজ খুশীর ফেসবুক বন্ধুরা।

কবে, কোথায়, কেন এমন ঘরোয়া আড্ডার আয়োজন, তা জানতে চেয়ে আনেকে কমেন্ট করেছেন। চঞ্চল চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এটা একটা ঘরোয়া আড্ডা। আমরা প্রায়ই এমন আড্ডা দেই। কাজের একঘেয়েমি আর নাগরিক ব্যস্ততা থেকে একটু ফুসরত পেলেই আড্ডা জমে ওঠে। কখনো বৃন্দাবন দাসের বাড়িতে। কখনো মমতাজের বাসায়। এটা তেমনই এক আড্ডার ছবি।’

শাহনাজ খুশী চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘ঈদের পরদিনের ছবি এটা। মমতাজ আপা ঈদের দিন ঢাকা ছিলেন না। ঢাকা ফিরেই ফোন দিলেন। বললেন, “খুশী, হয় আমার বাসায় চলে আসো, নয়তো তোমার বাসায় আমরা আসি।” আমরা সবাই তখন তিনশ ফিট এলাকায় ছিলাম। সবাই চলে গেলাম মমতাজ আপার বাসায়। জমজমাট আড্ডা হলো।  গান হলো। খাওয়া দাওয়া হলো। ছবি তোলা তো হলোই।’

কাজ থেকে দূরে, আড্ডা অবসরে
কাজ থেকে দূরে, আড্ডা অবসরে

এমন আড্ডা মাঝে মাঝেই হয়, জানালেন খুশী। তিনি বলেন, ‘আমরা একটু ফুসরত পেলেই আড্ডায় বসে যাই। কখনো আমার বাসায়, কখনো মমতাজ আপার বাসায়। চঞ্চল চৌধুরী থাকে। মমতাজ আপার পরিবার, মেয়েরা থাকে। আমার ছেলেরা থাকে। মমতাজ আপার গানের পরিবার থাকে। সব মিলিয়ে চমৎকার পারিবারিক আড্ডা হয়। আমার বাসায় আড্ডা হলে আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াই।’

শাহনাজ খুশির হাতের রান্না নাকি মমতাজ আর তার স্বামীসহ সবার বিশেষ পছন্দ। তাদের কারও জন্মদিন, বিবাহবার্ষিকী বা এমন কোনো অনুষ্ঠান থাকলে আড্ডা নিশ্চিত, জানালেন ছোট পর্দার এই অভিনেত্রী।

শাহনাজ খুশী আড্ডার স্মৃতি যোগ করে বললেন, ‘এর আগে কাতার গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। মমতাজ আপার সঙ্গে। অনুষ্ঠান শেষ করে আমরা মমতাজ আপার রুমে আড্ডায় বসে যাই। আপা ডুগডুগি হাতে নিয়ে সারারাত গান গাইলেন। আমাদের আড্ডা শেষ হতে হতে সকাল হয়ে যায়। মমতাজ আপার যেমন বিরাম নেই গান গাওয়ায়, তেমনি আমাদের আগ্রহের শেষ নেই গান শোনায়।’

Jui  Banner Campaign
ট্যাগ: চঞ্চল চৌধুরীমমতাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT