চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ কোটি টাকা জরিমানা রেখে বিদ্যুৎ আইন ২০১৭ অনুমোদন

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৬:১১ অপরাহ্ন ৩১, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

বিদ্যুৎ কেন্দ্রে নাশকতার জন্য সর্বোচ্চ ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রেখে বিদ্যুৎ আইন ২০১৭ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের সর্বোচ্চ মেয়াদ চার বছর করে নিয়োগ, বেতন, ভাতা সংক্রান্ত আইনের ২০১৭ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদের এক বৈঠকে এসব আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভায়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন,  ২০১৪ সালের  জাতীয় নির্বাচনের আগে  বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে  হামলার ঘটনায় সাধারণ আইনে মামলা হলেও  এ বিষয়ে পৃথক আইনের প্রয়োজনীয়তা মনে করে  সরকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৯১০ সালের আইন সংশোধন করে  বিদ্যুৎ আইন ২০১৭ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ।

আইনের খসড়ায় বিদ্যুৎ কেন্দ্রর উপর নাশকতার জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদন্ড ও সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানা। বিদ্যুৎ চুরির জন্য ব্যক্তি পর্যায়ে তিন বছরের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা। কোনো শিল্প কারখানা বিদ্যুৎ চুরি করলে সর্বোচ্চ ৫ বছরের জেল, সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমান। বিদ্যুৎ অপচয় করলে ৫ লাখ টাকা এবং সর্বোচ্চ ৫ বছরের জেল। মিটার টেম্পারিং করলে ৩ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা, বিদ্যুতের যন্ত্রাংশ চুরি করলে ২ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা। এবং বিদ্যুৎ আইনের কোনো বিধি বিধান লংঘন করলে ১ বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানার  প্রস্তাব রাখা হয়েছে আইনের খসড়ায়।  মন্ত্রিসভার বৈঠকে প্রতিরক্ষা বাহিনীর জন্য আইনের সংশোধনীর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রীসভার বৈঠকে হিন্দু, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ ভারতের ভিসা অনুসমর্থনের প্রস্তাবেও  অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রীসভায়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: মন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT