চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রণালয়ের অনুমতি পেল ‘ভাইজান’, শিগগির যাচ্ছে সেন্সরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ন ২৩, জুন ২০১৮
বিনোদন
A A

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে প্রদর্শনের জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেল কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহীন আরা বেগম খবরটি নিশ্চিত করেছেন। আজ, শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, মন্ত্রণালয়ের সাফটা চুক্তিতে সিনেমা বিণিময় বিষয়ক বিভাগে ‘ভাইজান এলো রে’ জমা পড়ে গত ২৮ মে। এরপর গত বৃহস্পতিবার (২১ জুন) তথ্য মন্ত্রণালয়ের অনুমতি দিয়েছে। এমন তথ্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

ছবির সংশ্লিষ্ট আবেদনকারী শিগগির মন্ত্রণালয় থেকে অনুমতির চিঠি পাবেন। আমদানি করে বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিচ্ছে ঢাকার এন ইউ ট্রেডার্স। এই প্রতিষ্ঠান থেকে এর আগে ‘চালবাজ’ মুক্তি দেয়া হয়েছিল। এন ইউ ট্রেডার্সের কর্ণধার ও প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতির চিঠি চলতি সপ্তাহে হাতে পাবেন। এরপর এই সপ্তাহেই সেন্সরে জমা দেবেন ‘ভাইজান এলো রে’।

কামাল মোহাম্মদ কিবরিয়া আশা করছেন, জুলাইয়ের মাঝামাঝি সময়েই ‘ভাইজান এলো রে’ বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শিত হবে। সেন্সর ছাড়পত্র মিললেই মুক্তি তারিখ জানাবেন তিনি। ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছেন ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান, শাহেদ আলী, দীপা খন্দকার, মনিরা মিঠু।

আরো আছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা শ্রাবন্তী, পায়েল, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, বিশ্বনাথ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ, পরিচালক জয়দীপ মুখার্জী। ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের ৭৮ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ভাইজান এলো রে’। জানা যায়, ছবির মুক্তির উপলক্ষে এর পোস্টারে ছেয়ে গেছে কলকাতার অলিগলি। শুধু তাই নয়, সামলান খানের ‘রেস ৩’ এবং জিতের ‘সুলতান’র সঙ্গে পাল্লা দিয়ে তুলনামূলক ভালো ব্যবসা করছে ছবিটি।

কলকাতার সঙ্গে একযোগে বাংলাদেশেও মুক্তির কথা ছিল ভাইজানের। কিন্তু এদেশের উৎসবের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া উপমহাদেশের কোনও সিনেমা আমদানি, প্রদর্শন ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তার আগে ছবির গান, ট্রেলার ও টিজার দেখে দর্শক চাহিদার শীর্ষে থাকার পরেও ৩০ মে এমন সিদ্ধান্ত আসার শাকিব খান অভিনীত এই ছবিটি বাংলাদেশে ঈদে মুক্তি থেমে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ ছবির বিণিময়ে কলকাতায় একমাস আগেই মুক্তি পেয়েছে এদেশের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। মনতাজুর রহমান আকবর পরিচালিত ওই ছবিতে অভিনয় করেছিলেন ডিপজল, মৌসুমি, বাপ্পী চৌধুরী, মিম।

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতকলকাতাপায়েলভাইজানরেইস ৩লিড বিনোদনশাকিব খানশ্রাবন্তীসালমান খানসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যাচাই করা হবে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT