সম্প্রতি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোয়নয়পত্র যাচাইবাছাই শেষে বাদ পরেছিলেন সাবেক এনসিপি প্রার্থী ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
শনিবার (১০ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলে তাসনিম জারার মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে প্রার্থীতার বৈধতা ফিরে পান তাসনিম জারা। আর এই ঘটনায় নিজের ফেসবুক পেইজে তাসনিম জারাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য পোস্ট দেন ঢাকা ৯ আসনের বিএনপি মনোনিত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।







