চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৩ শান্তিরক্ষী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তিন সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শনিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দেশটিতে রোববার হতে যাওয়া রাষ্ট্রপতি এবং আইনসভা নির্বাচনের আগে বিদ্রোহীদের আক্রমণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল বিদ্রোহীরা।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতিসংঘের শান্তি মিশনের বরাতে রয়র্টাসের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী বাংগুই থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরের শহর ডেকোয়ায় শুক্রবার অজ্ঞাতপরিচয় হামলাকারীরা বুরুন্ডিয়ার শান্তিরক্ষীদের হত্যা করে। ওই ঘটনায় আহত হয় আরও দু’জন।

জাতিসংঘের শান্তি মিশন আরও জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমে বাকুমায় অজ্ঞাত হামলাকারীরা শান্তিরক্ষীদের উপর হামলা চালায়।

হীরা ও সোনায় সমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়ার পর থেকে পাঁচটি অভ্যুত্থান ও অসংখ্য বিদ্রোহের সম্মুখিন হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস বোজাইজ ২০১৩ সালে বিদ্রোহের দ্বারা পদচ্যুত হওয়ার পরে দেশটি নিরাপত্তাহীনতার কবলে পড়েছে।

Reneta

বর্তমান প্রেসিডেন্ট ফাউস্টিন-আর্চেঞ্জ তুআদেরা রোববার নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় থাকতে চাইছেন। শনিবার সাংবিধানিক আদালত বিরোধীদের নির্বাচন বিলম্বের জন্য করা আবেদন খারিজ করে দেন।

আদালত চলতি মাসের শুরুতে বোজাইজের প্রেসিডেন্সির প্রার্থিতা প্রত্যাখ্যান করে বলেছিল, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন হত্যাকাণ্ড, নির্যাতন ও অন্যান্য অপরাধের আদেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং গুপ্ত হত্যার নির্দেশ দেয়ার কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তিনি  নৈতিকতার প্রয়োজনীয় শর্ত পূরণেও ব্যর্থ হয়েছেন।

নির্বাচনকে বাধা দিতে মিলিশিয়াদের একটি জোটের সাথে সহযোগিতা করার অভিযোগও করেছে জাতিসংঘ।

বোজাইজ প্রেসিডেন্ট থাকাকালীন তার বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ করা হয়েছে তা অস্বীকার করে বলেন, তার দল প্রধান বিরোধী দল, তার সাথে মিলিশিয়া বা বিদ্রোহীদের কোনও যোগসূত্র নেই। এবং হত্যা বা সহিংসতার কোনো নির্দেশ তিনি দেননি।

বর্তমান প্রেসিডেন্টের আন্তর্জাতিক সহযোগীতা হিসেবে রাশিয়া, ফ্রান্স ও রুয়ান্ডা সেনা ও সরঞ্জাম প্রেরণ করে সহিংসতার প্রতিক্রিয়া জানিয়েছে।

তিন শতাধিক রুয়ান্ডার শান্তিরক্ষী দক্ষিণ সুদান থেকে বৃহস্পতিবার দেশটিতে এসেছেন। ওই মিশন থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে রাশিয়ার দুটি সামরিক হেলিকপ্টার বানগুই বিমানবন্দরে এসে পৌঁছেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রশান্তিরক্ষা মিশনশান্তিরক্ষী
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT