স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের তিনটি শর্তের মধ্যে ২টিই বাংলাদেশ পূরণ করেছে।
জাতীয় সংসদে এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদৃল মুহিত আশা প্রকাশ করেছেন, ২০১৮ সালের মধ্যে অন্য শর্তটি পূরণ করে মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। এ অগ্রগতি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি আর্থিক শৃংখলা রক্ষার তাগিদ দিয়েছে সংসদে বিরোধীদল জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।
অর্থমন্ত্রী জানান, মধ্যম আয়ের দেশ হতে মাথাপিছু জাতীয় আয় প্রয়োজন ১২৪২ মার্কিন ডলার। এর আগে রপ্তানি আয় বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল ২০১৫ পাস হয় সংসদে।







