চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২০
- লিড নিউজ, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই, সময় হলেই নির্বাচন হবে; তখন জনগণই ঠিক করবে পরবর্তী সরকার কে হবে।

শনিবার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড “ডিএমটিসিএল” এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এই নেতা তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

এর আগে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী ধর্ষণে, যৌন নিপীড়নে দেশ ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়েছে দাবি করে, এ পরিস্থিতি থেকে উত্তরণে মধ্যবর্তী নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রীর সামনে অন্য কোনো পথ দেখছেন না বলে মন্তব্য করেন।

এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন: পরপর ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষকে লজ্জা আর হতাশার সাগরে ডুবিয়েছিল বিএনপি। দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের নামে প্রতিষ্ঠা করেছিল এক খাওয়া ভবন।

তিনি বলেন: এদেশের রাজনীতিতে সততার অনন্য উদাহরণ বঙ্গবন্ধু পরিবার।

Reneta

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি অপশক্তি দেশকে পিছিয়ে দেয়ার নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশ বিদেশে কোথায় বৈঠক হচ্ছে, কী ষড়যন্ত্র চলছে তার খবর অজানা নয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল- বিইউপি’র বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ও পদোন্নতি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধিকে ‘পুঁতে ফেলার’ হুমকি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ভোজ্য তেল-ডালডায় মরা ইঁদুর

ফেব্রুয়ারি ২২, ২০২৬

টিজার, ট্রেলার, গান না দেখেই শাকিবের ‘প্রিন্স’ নিয়ে আগ্রহী প্রেক্ষাগৃহ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির কর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT