মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে বিশ্বব্যাংক তাদের বিনিয়োগ দ্বিগুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্বব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাফেজ ঘানেম এ কথা বলেন।
এই অঞ্চলের দেশগুলোতে বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সেখানকার বিপর্যস্ত অর্থনীতিকে সচল করতে বিশ্বব্যাংক এই উদ্যোগ নিচ্ছে।
হাফেজ ঘানেম বলেন, এই অঞ্চলগুলোতে নতুন নতুন প্রোজেক্টের কথা আলোচনা করা হচ্ছে এবং এজন্য এই আরব রাষ্ট্রগুলোর জন্য বিশ্বব্যাংকের বিনিয়োগ দ্বিগুণ করে দেবার উদ্যোগ নেয়া হচ্ছে।







