কোরবানির ঈদে নিজের বাসায়, মেহমানের বাসায় মাংস খাওয়ার ধুম পড়ে যায়। কিন্তু সুস্বাস্থ্যের কথা চিন্তা করলে এইসব ভারী খাবার হজম হওয়ার জন্য সালাদটাও জরুরি। এতে খাবার ভলোভাবে হজম হবে, কেটে যাবে অতিরিক্ত চর্বি। কিন্তু সারাবছরের মতো ঈদের দিন সাধারণ সালাদ খেতে খুব একটা ভালো লাগে না। এই ঈদে সবার জন্য আছে হরেক রকম সালাদের রেসিপি।
গাজরের স্পাইসি সালাদ: ৫টি গাজর কুচি, রসুনের কোয়া ৩/৪টি, লেবুর জুস ৩ টেবিল চামচ, ওলিভ ওয়েল ২ টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া সামান্য, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালী: প্রথমে গাজর কুচি, রসুনের কোয়া ১/৪ কাপ পানি দিয়ে মাইক্রোওয়েভে ৪ মিনিট সিদ্ধ করুন। বের করে এর সঙ্গে তেলসহ সব উপকরণ ভালো করে মিশান। ব্যাস তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর গাজরের ষ্পাইসি সালাদ।
এশিয়ান আপেল সালাদ: ৪টি আপেলের স্লাইস, ভিনেগার ২ চা চামচ, লবণ পরিমাণ মতো, চিনি ১ চা চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ২ চা চামচ।
প্রস্তুত প্রণালী: আপেল স্লাইসের সঙ্গে সব উপকরণ ভালো করে মিশাতে হবে। এরপর ৩ মিনিট মাইক্রোওয়েভে বেক করতে হবে।
ব্রকোলি সালাদ: ৪ কাপ ব্রকোলি কুচি, ১/৪ কাপ পেঁয়াজ কুচি, ৩ টেবিল চামচ কিসমিস, ২ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ মাল্টার রস।
প্রস্তুত প্রণালী: সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ফ্রিজে ১৫ মিনিট রেখে দিতে হবে।
ফ্রুট সালাদ: ১ কাপ স্ট্রবেরি, ১ কাপ চেরি, আধা কাপ আপেল কুচি, আধা কাপ পেয়ারা কুচি, ২ টেবিল চামচ লেবুর রস।
প্রস্তুত প্রণালী: একসঙ্গে সব উপকরণ ভালো করে মিশিয়ে এই সালাদ তৈরি করা হয়। কেউ চাইলে এর সঙ্গে আধা চা চামচ টেস্টিং সল্ট দিতে পারেন।







