চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল শোভাযাত্রায় সমৃদ্ধ আগামীর আবাহন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ন ১৪, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা মহারারিতে দুই বছর অপ্রত্যাশিত বন্ধের পর বৈশাখের বাতাবরণে মঙ্গল শোভাযাত্রায় বাঙ্গালিরা নিজেদেরকে তুলে ধরেছেন স্বমহিমায়। রজনীকান্ত সেনের গীতিকবিতা পংক্তি ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ প্রতিপাদ্য করে শুরু হয় মঙ্গল শোভাযাত্রার।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের এ মঙ্গল শোভাযাত্রায় ছিল দেখার মতো ভিড়। দীর্ঘ দুই বছর পর রূপ নেয় মিলনমেলায়।

বৃহস্পতিবার সকালে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার সড়কদ্বীপ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পুনরায় টিএসসিতে এসে শেষ হয় শোভাযাত্রা। তবে মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য চেনা পথ বদলে নতুন পথ নীলক্ষেত হয়ে গন্তব্যে ফেরে।

শোভাযাত্রায় ছিল বিশালকায় সব চারুকর্ম, পাপেট, হাতি ও ঘোড়াসহ বিচিত্র সাজসজ্জা। জঙ্গী হামলার আশঙ্কায় শুরু থেকেই কঠোর নিরাপত্তার চাদরে পুরো এলাকা মোড়ানো ছিল। তার মধ্যেই শেষ হয় শোভাযাত্রা।

রমনা বটমূল এবং এর আশপাশ এলাকায় পহেলা বৈশাখের সব কার্যক্রম বেলা দুইটার মধ্যে শেষ করতে হবে বলে আগেই নির্দেশনা দেয়া হয়েছিল।

১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের উদ্যোগে শুরু হয়েছিল শোভাযাত্রা, যা তখন ‘আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত ছিল। সে বছরই লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় ওই আনন্দ শোভাযাত্রা। চারুকলা ইন্সটিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা পহেলা বৈশাখ উপলক্ষে এই আনন্দ শোভাযাত্রা বের করে।

Reneta

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শুরু থেকেই জনপ্রিয়তা পেয়ে যায়। পরে, চারুকলার এই আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা হিসেবে নাম পায়। বাংলা নববর্ষের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: টিএসসিঢাবিবাংলা নববর্ষবাংলা নববর্ষ ১৪২৯মঙ্গল শোভাযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT