সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় জব্বার আলী (৩৫) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত জব্বার আলী টাঙ্গাইলের সখিপুর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৮ জানুয়ারী) স্থানীয় সময় সকাল ১০টায় কাজে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
জব্বার আলী মক্কায় সোলাইমান আল ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। দেশে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
নিহতের মরদেহ মক্কার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।








