চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্রমণ সংক্রান্ত বীমা থাকায় নিহতের পরিবার পেল চেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ন ০৫, মে ২০২১
অন্যান্য
A A

ভ্রমণ সংক্রান্ত বীমা থাকায় গত ফেব্রুয়ারি মাসে ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত মো. ইয়াছিন আলী এবং তার স্ত্রী হোসনে আরা ফিরোজার পরিবারের হাতে বীমার চেক তুলে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ও মোবাইল অ্যাপভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লি. এবং এসআর ট্রাভেলসের সহযোগিতায় সহজ কার্যালয়ে সীমিত পরিসরে বীমার চেক হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বীমার চেক গ্রহণ করেছেন তাদের দুই কন্যা মেহনাজ তাবাসসুম ও ফাতেমা তাছনিয়া।

মো. ইয়াছিন আলী ও তার স্ত্রী হোসনে আরা ফিরোজা দুজনই বগুড়ায় বসবাস করতেন। তারা দুজনই দুর্ঘটনার সময় ঢাকা থেকে বগুড়া ফিরছিলেন এবং অনলাইনে সহজ প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনেছিলেন। টিকিট কেনার সময় তাদের দুজনেরই জনপ্রতি ১০ টাকার বিনিময়ে সহজ প্ল্যাটফর্ম থেকে ভ্রমণ সংক্রান্ত বীমা সুবিধা নেয়া ছিলো। এই সুবাদে নিহত মো. ইয়াছিন আলী এবং হোসনে আরা ফিরোজার পরিবারের হাতে জনপ্রতি দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা তুলে দিয়েছে সহজ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহজ-এর ডিরেক্টর (টিকিট) শাকিল জোয়াদ রহিম; সহজ-এর ডিরেক্টর (সেলস) মো. তাসলিমুর রহমান; সহজ-এর ডিরেক্টর (গ্রোথ) সাইফুল মোহাম্মদ শফিক; এসআর ট্রাভেলস (প্রা.) লি.-এর ম্যানেজিং ডিরেক্টর জি. রহমান শহিদ; সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লি.-এর গ্রুপ ও ব্যাঙ্কঅ্যাস্যুরেন্স বিভাগের অ্যাসিসট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন সোহাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

অনলাইন টিকেটিং সেবাদাতা প্রতিষ্ঠান সহজ থেকে বাসের টিকিটের টাকার সাথে বাড়তি জনপ্রতি মাত্র ১০ টাকার বিনিময়ে বীমা সুবিধা গ্রহণের সুযোগ পেয়ে থাকেন যাত্রীরা। মাত্র ১০ টাকার বীমা সুবিধা নিয়ে ভ্রমণ করলে যদি দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হয় তবে সহজ থেকে নিহতের পরিবারকে বীমা বাবদ সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত প্রদান করা হবে।

অনলাইনে সহজ প্ল্যাটফর্মে বীমা সুবিধা গ্রহণের পাশাপাশি এসআর ট্রাভেলস, সেন্টমার্টিন ট্রাভেলস, রয়েল কোচ, অরিন ট্রাভেলস, মানিক এক্সপ্রেস, কোটালীপাড়া স্টারলাইন, টুঙ্গিপারা এক্সপ্রেস, সেন্টমার্টিন ২০২০ (প্রা.) লি., এম.আর এন্টারপ্রাইজ এবং শুভ বসুন্ধরা পরিবহন-এর টিকিট কাউন্টার থেকে সরাসরি বা অফলাইনেও টিকিট কাটার ক্ষেত্রে উপরোক্ত বীমা সুবিধা গ্রহণ করার সুযোগ পাবেন যাত্রীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: সহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT