চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন ছাড়াই উইম্বলডনে খেলতে পারবেন জোকোভিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ভ্যাকসিন ইস্যুতে বিতর্কে জড়িয়ে একরাশ হতাশা নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন না খেলে দেশে ফিরতে হয়েছিল নোভাক জোকোভিচকে। রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে টপকে ছেলেদের এককে সর্বাধিক ২১ গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ তখন হাতছাড়া হয় সার্বিয়ান তারকার।

এবার অবশ্য সুখবর পাচ্ছেন জোকোভিচ। অল ইংল্যান্ড ক্লাবের কর্তারা ভ্যাকসিন গ্রহণ ছাড়াই উইম্বলডনে খেলোয়াড়দের অংশ নিতে অনুমতি দিয়েছেন। ঘাসের কোর্টে গতবছর মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জেতা সার্বিয়ান তারকা এই গ্রীষ্মে টাইটেল ধরে রাখার সুযোগ পাচ্ছেন।

উইম্বলডনের প্রধান নির্বাহী সালি বোল্টন বলেছেন, ‘যদি সচেতন থাকেন, সরকারের শর্ত অনুযায়ী যুক্তরাজ্যে প্রবেশ করেন, সেক্ষেত্রে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। এবারের চ্যাম্পিয়নশিপে শর্তহীনভাবে অংশ নেয়াকে উৎসাহিত করা হচ্ছে।’

করোনা মহামারির কারণে গতবছর উইম্বলডনে দর্শক প্রবেশে ছিল বেশ কড়াকড়ি। এবছর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কথা জানালেন বোল্টন।

‘এবছর চ্যাম্পিয়নশিপ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা করছি। এজন্য আমরা কোভিড-১৯ সংক্রান্ত কোনো বিধিনিষেধ বাস্তবায়ন করতে চাই না। তবে অবশ্যই এটিকে আমাদের নজরদারিতে রাখছি। ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম এবং অন্যান্য খেলাধুলার সঙ্গে জড়িত থাকা জনস্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে আরও পদক্ষেপ নিতে হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: জোকোভিচভ্যাকসিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT