চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় তরমুজের বাম্পার ফলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ পূর্বাহ্ন ০৯, এপ্রিল ২০১৬
কৃষি
A A

ভোলায় এবছর তরমুজের ফলন ভালো হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে অন্য এলাকার পাইকারি ও খুচরা বাজারে। উৎপাদন ভালো হলেও পরিবহন খরচ বেশি এবং দাম কম পাওয়ায় সন্তুষ্ট হতে পারছেন না কৃষক। 

ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এ বছর সাড়ে ১০ হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। বেশি তরমুজ উৎপাদন হয়েছে  চরফ্যাশনে। হঠাৎ বাজারে তরমুজের দাম ওঠানামা করায় ও পরিবহন খরচ বেশি হওয়ায় লাভ নিয়ে শঙ্কা রয়েছে কৃষকের।

কৃষকরা জানান, আগে ছিল ২০ হাজার টাকা, এখন ২৫ থেকে ৩০ হাজার টাকার নিচে গাড়ি পাওয়া যায় না। মাল (তরমুজ) ক্ষেতে পঁচে যাচ্ছে।

বেশী দামের আশায় অনেক কৃষক ক্ষেত থেকে এখনো তরমুজ তোলেননি।  তবে বৃষ্টির মৌসুম আসার আগেই তরমুজ বিক্রির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

ভোলার উপ-সহকারি কৃষি কর্মকর্তাখোকন চন্দ্র বলেন, ভোলা জেলার মাটি তরমুজ চাষের জন্য খুবই উপযোগী। ফলনও ভালো হয়েছে। পরিবহন সংকটের কারণে কৃষক ঠিকমতো বাজারজাত করতে পারছে না। আমরা কৃষককে তাড়াতাড়ি তরমুজ বাজারজাত করতে পরামর্শ দিয়েছি।

ভোলা সদরের উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, পরিবহন খরচ বেশি হওয়ায় কৃষকের লাভ কম হচ্ছে। তারপরও আগাম বৃষ্টি চলে আসাতে আমরা কৃষককে পরামর্শ দিয়েছি তারা যাতে দ্রুত বাজারজাত করে।

Reneta

গত মৌসুমে ভোলায় প্রায়  ৬ লাখ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছিলো।

Jui  Banner Campaign
ট্যাগ: তরমুজভোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT