চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের মাঠে বরফ গললো মৌসুমী-মিশার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এতোদিন একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও ভোটের মাঠে এসে দেখা গেল ভিন্ন চিত্র!

প্রতিদ্বন্দ্বী সভাপতি এই দুই প্রার্থীকে শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে একসঙ্গে দেখা গেলো শিল্পী সমিতির সামনে। দুজনই বেশ হাস্যোজ্জ্বল। আড্ডায় মেতে আছেন তারা। বোঝা যাচ্ছিল তারা না কতদিনের ভালো বন্ধু!

অবশ্য মিশা সওদাগর বন্ধু সম্বোধন করেই মৌসুমীকে নিয়ে বললেন, সে আমার বন্ধু। দীর্ঘদিন একই জায়গায় কাজ করছি। বহু ছবিতে একসাথে অভিনয় করেছি। সে জয়ী হলে আমি তাকে সহযোগীতা করবো।

মিশা আরও বলেন, নির্বাচন, সমিতি বড় কথা নয়। আমরা শিল্পী এটাই বড় কথা।

এদিকে এফডিসি ঘিরে কঠোর নিরাপত্তার মধ্যে জৈষ্ঠ্য শিল্পী, প্রযোজক, পরিচালক হেনস্থার বিষয়ে মিশাকে জিজ্ঞাস করলে তিনি বলেন, আমরা এফডিসির এমডি, আইনশৃঙ্খলা বাহিনির সদস্য, সমিতির নেতারা মিলে মিটিং করি। সেখানে সিদ্ধান্ত নেয়া হয় প্রতিটি সংগঠনের কার্ড থাকলে তিনি ঢুকতে পারবেন। কিন্তু ভোটের দিনে এসে কেন এই হেনস্থা তা আমার জানা নেই। তবে সার্বিকভাবে সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশিভাগ নিশ্চিত হয়ে মিশা বলেন, এতদিন ধরে শিল্পীদের জন্য কাজ করেছি। শতভাগ না হলেও আশিভাগ নিশ্চিত আমি জয় পাব।

Reneta

পাশেই দাঁড়িয়ে ছিলেন মৌসুমী। এসময় জয় পরাজয় নিয়ে তিনি বলেন, আমাদের দুজনের যে-ই জয়ী বা পরাজিত হই না কেন, শিল্পীদের জন্য কাঁধে কাঁধ রেখে কাজ করবো।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিমিশামৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটার উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম: ভোট দিয়ে মির্জা আব্বাস

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ: ইসি সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে ককটেল আতঙ্কে ভোটার সংখ্যা কম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জাল ভোট দিতে গিয়ে ধরা, যুবকের ২ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভোটদানের চিত্র পর্যবেক্ষন।

প্রধান উপদেষ্টার ভোটের চিত্র পর্যবেক্ষণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT