চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভোগ’-এর প্রচ্ছদে বিতর্কিত সৌদি রাজকন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ন ০২, জুন ২০১৮
বিনোদন
A A

বিশ্বের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’। যেখানে প্রতিটি প্রচ্ছদে থাকেন বিশ্বময় দাপিয়ে বেড়ানো গ্ল্যামার কন্যারা। আর এবার ভোগের আরব্য অংশে ‘ভোগ’-এর প্রচ্ছদ কন্যা হয়েছেন সৌদি আরবের রাজকুমারী। আর এরপরেই ‘ভোগ’ ম্যাগাজিনটি নিয়ে পুরো সৌদি আরবের সীমানা অতিক্রম করে আলোচনা সমালোচনা ছড়িয়ে গেছে বিশ্বময়।

তবে সমালোচনা মূলত সৌদি রাজকন্যা ‘ভোগ’-এর প্রচ্ছদে ঠাঁই নিয়েছেন, সেজন্য নয়। বরং প্রচ্ছদে তাকে দেখা গেছে গাড়ি চালানোর ঢঙে, সেটা নিয়ে। সৌদি আরবে নারীদের গাড়ি চালনার উপর নিষেধাজ্ঞা জারি থাকায় রাজকন্যার এমন পোজে বিতর্ক তৈরি হয়েছে আরবে।

বেশ কদিন ধরেই সৌদিতে আন্দোলন চলছে নারীকে গাড়ি চালানোর অধিকার দেয়া নিয়ে। চলতি মাসেই এমন আন্দোলন নিয়ে একটা ফয়সালা হওয়ার কথা। আর এরমধ্যে ‘ভোগ’-এর প্রচ্ছদে এমন রাজকন্যার এমন ভঙ্গি যেনো আরো উস্কে দিলো বিতর্ক।

প্রচ্ছদে গাড়ি চালানো অবস্থায় না দেখা গেলেও বিশ্ববিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদের মডেল হিসেবে সৌদির রাজকুমারী হায়ফা বিনত আবদুল্লাহ আল-সৌদ যেনো এমনটাই ইঙ্গিত দিলেন। অনেকে প্রশ্ন তুলছেন, এই রাজকুমারীর পরিবারই নারীকে গাড়ি চালানোর অধিকার থেকে বঞ্চিত করেছে। ধরপাকড় করেছে। গাড়ি চালানো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতেই এমন বিতর্ক উস্কে দেয়ারও সমালোচনা করেন আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকে।

যদিও ‘ভোগ’-এর তরফ থেকে জানানো হয়েছে ‘নতুনত্বে বিশ্বাসী সৌদি নারীদের’ উদ্দেশ্যে প্রচ্ছদটি উৎসর্গিত। পাশাপাশি, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্ছ্বসিত প্রশংসা করেছে ম্যাগাজিনটি। যুবরাজ ‘কঠোর রক্ষণশীল’ বলে পরিচিত সৌদি আরবের কঠোর সামাজিক বিধি-নিষেধ একের পর এক শিথিল করে দিচ্ছেন। ধর্মীয় পুলিশদের ক্ষমতাও খর্ব করেছেন তিনি।

এদিকে সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার আগে ‘ভোগ’-এর প্রচ্ছদে এমন বিতর্কিত উপস্থাপন নিয়েও কথা বলেন সৌদি রাজকন্যা। ইতিবাচক ভঙ্গিতেই তিনি বলেন: আমাদের দেশে কিছু রক্ষণশীল আছেন যারা পরিবর্তনে ভয় পান। এমন অনেক মানুষ শুধু এ জন্যই পরিচিত। ব্যক্তিগতভাবে প্রবল আগ্রহের সঙ্গে আমি এ ধরনের পরিবর্তনকে সমর্থন করি।

Reneta

প্রসঙ্গত, সৌদি আরবে নারীদের গাড়ি চালনোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার প্রস্তুতি চলছে। এ নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। আগামী ২৪ জুন থেকে এ নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়ার সরকারি ঘোষণা দেওয়া হয়। এখন শুধু কার্যকরের অপেক্ষা।

Jui  Banner Campaign
ট্যাগ: ভোগরাজকন্যালিড বিনোদনসৌদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT