চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেন্টিলেটর মেশিন উৎপাদন করবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ অপরাহ্ন ৩১, মার্চ ২০২০
বাংলাদেশ
A A

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকার আয়ারল্যান্ডভিত্তিক মেডিক্যাল প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের কারিগরী সহযোগিতায় স্থানীয়ভাবে ভেন্টিলেটর মেশিন (কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নেয়ার যন্ত্র) উৎপাদন করবে।

মঙ্গলবার নিজ বাসভবন থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

জুনাইদ পলক বলেন, মেডট্রোনিক পিবি ৫৬০ ভেন্টিলেটর তৈরির জন্য প্যাটার্ন, সোর্স কোড, ডিজাইন, হার্ডওয়ার, সফটওয়্যার সবই দিচ্ছে। প্রতিষ্ঠানটির সঙ্গে কথা হয়েছে, প্রাথমিক পর্যায়ে ভেন্টিলেটর উৎপাদন করতে বাংলাদেশের কী কী প্রযুক্তি প্রয়োজন তা নিয়ে ইতোমধ্যেই আদান-প্রদান হয়েছে। পরবর্তীতে স্থানীয় উদ্ভাবক ও উৎপাদনকারীদের ভেন্টিলেটর তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জানান, এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে, তারা সম্মতি দিয়েছে। তবে কবে, কখন নাগাদ ভেন্টিলেটর উৎপাদন শুরু হবে তা এখনও বলা যাচ্ছে না।

তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদনে প্রাথমিক পর্যায়ে যারা সম্মিলিতভাবে কাজ করবে তাদের মধ্যে ওয়ালটন, মাই ওয়ান, মিনিস্টার, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), স্টার্টআপ বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, ইনোভেটিভ ডিজাইন অ্যান্ড এন্টারপ্রিমিয়াম একাডেমি (আইডিইএ) ও আই ল্যাব ইনোভেশন নামের ৯টি প্রতিষ্ঠান রয়েছে। ওয়ালটন নিজস্ব অর্থায়নে ভেন্টিলেটর উৎপাদন করবে।

পলক বলেন, ভেন্টিলেটর উৎপাদনের পর উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্ধারণ করবে, তারা ব্যবসায়িক উদ্দেশ্যে সেগুলো বাজারজাত করবে কিনা। আমরা শুধু গাইডলাইন দিয়ে যাবো।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিটি প্রতিমন্ত্রীকরোনাজুনাইদ আহমেদ পলক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT