চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় মাদুরো-গুইদো সমর্থকদের বিক্ষোভ পাল্টা বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভেনেজুয়েলা-বিক্ষোভ

প্রায় দু’দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার মাঝেই ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোর ডাকে দেশজুড়ে পরস্পরবিরোধী বিক্ষোভ চলছে।

শনিবার রাজধানী কারাকাসে স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর সমর্থকরা বিক্ষোভ মিছিল করার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে ছুঁড়ে পুলিশ তাদের পিছু হটতে বাধ্য করে। এভাবে পুলিশের সঙ্গে বিরোধীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার থেকে ভেনেজুয়েলায় টানা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘটনায় নতুন করে বিক্ষোভ শুরু হয় শনিবার থেকে। একে সরকারের কাজ উল্লেখ করে বিরোধী দলীয় সমর্থকরা বিক্ষোভ শুরু করে। অন্যদিকে একে ‘মার্কিন স্যাবোটাজ’ উল্লেখ করে নিকোলাস মাদুরোও সমর্থকদের প্রতিবাদ জানাতে আহ্বান জানান।

ভেনেজুয়েলায় জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ব্যাপকভাবে চলছে সরকারবিরোধী আন্দোলন। একদিকে নির্বাচিত প্রেসিডেন্ট শপথ নিয়ে নিজেকে বৈধ দাবি করছেন, অন্যদিকে বিরোধী দলীয় নেতা তাকে অবৈধ উল্লেখ করে নিজেকেই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করে বসে আছেন।

আর এ ইস্যুতেই যুক্তরাষ্ট্রসহ বিদেশি পক্ষগুলোর সরাসরি হস্তক্ষেপ যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিরোধী দলের নেতা হুয়ান গুইদোকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো।ভেনেজুয়েলা-বিক্ষোভ

তবে রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ নিকোলাস মাদুরোর প্রতি নিজেদের সমর্থন জানিয়ে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের নিন্দা করেছে।

Reneta

জানুয়ারির নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মাদুরো শপথ নিলেও নির্বাচনকে প্রথম থেকেই অবৈধ দাবি করছে বিরোধী দলগুলো।

কারণ বেশিরভাগ বিরোধী দলীয় নেতা ওই সময় হয় কারাগারে থাকার কারণে বা নির্বাচন বয়কটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিকোলাস মাদুরোভেনেজুয়েলাভেনেজুয়েলায় বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT