ভেনিজুয়েলায় বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছে। দেশটির ট্রুজিলো প্রদেশে ওই এগারো জনকে তাদের বাসা থেকে বের করে এনে অতর্কিতে গুলি চালিয়ে গাড়ি ও মোটরসাইকেল যোগে পালিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা।
নিহতদের মধ্যে ৩ কিশোর ও এক কলম্বিয়ান নাগরিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির অর্থনৈতিক মন্দাভাবই এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী বলে জানিয়েছে দেশটির বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠান।
২০১৪ সালেই দেশটিতে কমপক্ষে ২৫ হাজার মানুষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বলে এক প্রতিবেদন প্রকাশ করে ভেনিজুয়েলার পর্যবেক্ষক দল।








