পরিবেশ

ভূমিদস্যুদের কবলে বগুড়ার নাগর নদী

ভূমিদস্যুদের কবলে বগুড়ার নাগর নদী

বগুড়ার কাহালু উপজেলায় মাটি ও বালু উত্তোলন করে এলাকার প্রকৃতি বদলে দিচ্ছে একদল ভূমিদস্যু। এই অপতৎপরতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বীরকেদার গ্রামবাসী।

বগুড়ার কাহালু উপজেলায় নাগর নদীর পাড়ের বিভিন্ন এলাকা থেকে মাটি ও বালু উত্তোলন করে উচ্চমূল্যে বিক্রি করছে ভূমিদস্যুরা। প্রভাবশালীরা গ্রামের মানুষদের প্রলোভন দেখিয়ে প্রয়োজনে জমি কিনে হলেও মাটি উত্তোলন করছে।

মেশিন দিয়ে মাটি তুলে গভীর গর্ত করে ফেলায় ভেঙে পড়ছে পাশের জমিও। এসবের প্রতিবাদে নাগর নদী ও ভূমি রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধন করেছে গ্রামবাসী।

স্থানীয় প্রশাসনও এই ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১০টি মাটি তোলা মেশিন আটক করেছে।

পাকা ভবন নির্মাণে মেঝে ভরাটের জন্য এবং ইটভাটায় বিক্রি হচ্ছে উত্তোলন করা এসব মাটি ও বালি। এতে এলাকার পরিবেশ প্রকৃতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমিও।

অারও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:পরিবেশ দূষণবগুড়াসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…