চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগরে বাংলাদেশি অবৈধ অভিবাসী পাচার, দৈনিক আয় ১১ কোটি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ন ২৬, অক্টোবর ২০১৭
অপরাধ, বাংলাদেশ
A A
ভূমধ্যসাগর-বাংলাদেশি-অবৈধ অভিবাসী-শরণার্থী

ভূমধ্যসাগর হয়ে অভিবাসী পাচারের নতুন জোয়ারে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টারত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। দিনে কয়েক হাজার থেকে লাখখানেক শরণার্থীকে ভূমধ্যসাগর পার করে দেয়ার নামে বিভিন্ন পাচারচক্র প্রতিদিন হাতিয়ে নিচ্ছে ১০ লাখ ব্রিটিশ পাউন্ড বা প্রায় ১১ কোটি টাকা পর্যন্ত।

ব্রিটিশ এমপিদের একটি দলের পরিচালিত অনুসন্ধানে দেখা গেছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে শরণার্থী যাওয়ার সংখ্যা সম্প্রতি অনেকটাই কমে গেছে। কিন্তু এখন বাড়ছে বাংলাদেশসহ এশিয়ার তুলনামূলক দরিদ্র দেশগুলো থেকে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা।

বিশ্লেষকদের আশঙ্কা, আইনের শাসনের বালাই না থাকা লিবিয়ান উপকূলের বিপদসঙ্কুল যাত্রাপথ শিগগিরই মানব পাচারকারীদের নতুন উদ্যমে ব্যবসা শুরুর আখড়া হতে যাচ্ছে।

ইটালির সিসিলিতে আশ্রয় নেয়া শরণার্থীদের সঙ্গে কথা বলে যুক্তরাজ্যের কনজার্ভেটিভ মিডল ইস্ট কাউন্সিলের (সিএমইসি) হয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেন ব্রিটিশ টরি এমপিরা। প্রতিবেদনে জানানো হয়, সুসংগঠিত মানবপাচার চক্রগুলো অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের বাংলাদেশ থেকে প্রথমে ইস্তাম্বুল ও দুবাই এবং সবশেষে লিবিয়ায় নিয়ে রাখে।ভূমধ্যসাগর-বাংলাদেশি-অবৈধ অভিবাসী-শরণার্থী

পাচারকারী দলগুলো প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ পাউন্ড বা ১১ কোটি টাকার মতো আয় করছে এই বর্ধিত ‘পাচার ব্যবসা’ থেকে। দিনে তারা যাত্রীতে কানায় কানায় ভরা শ’খানেক নৌকা ভূমধ্যসাগরের উদ্দেশে ছাড়ে। শুধু বাংলাদেশ বা পাকিস্তানের মতো এশিয়ান দেশ না, নাইজেরিয়া, আইভরি কোস্ট এবং গিনির মতো তুলনামূলক স্থিতিশীল আফ্রিকান দেশগুলোতেও মানবপাচারের এই নেটওয়ার্ক সক্রিয় আছে।

সিএমইসি’র পরিচালক, সাবেক টরি এমপি শার্লট লেসলি বলেন, ভূমধ্যসাগরে শরণার্থী সংকট বর্তমানে যুদ্ধ থেকে পালানো মানুষের মানবিক সংকটের পর্যায়ে নেই। বিষয়টি এখন আরও জটিল হয়ে উঠেছে।

Reneta

‘এটা এখন একটা উঠতি লাভজনক অপরাধমূলক ব্যবসা,’ বলেন লেসলি, ‘তারা বাংলাদেশের মতো অঞ্চলগুলোতে যায় ব্যবসা দাঁড় করাতে। তাদের কাছে এটা সীমাহীন একটা বাজার।’

লেসলি বলেন, নতুন ব্যবসাধারী মানবপাচারকারীদের ক্লায়েন্টরা যুদ্ধবিধ্বস্ত না। তারা শোষণ বা নির্যাতনের শিকার হয়নি। তবে যাত্রাপথে তাদের এসবের মুখে পড়তে হতেই পারে।

ভূমধ্যসাগর-বাংলাদেশি-অবৈধ অভিবাসী-শরণার্থী
বাংলাদেশ থেকে মানবপাচারের নতুন যাত্রাপথ

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানায়, ২০১৭ সালের প্রথম চার মাসে মাত্র ৬৩৫ সিরীয় এবং ১৭০ লিবীয় নাগরিক সাগর পাড়ি দিয়ে ইটালিতে পৌঁছেছিল। একই সময় একইভাবে ইটালিতে আশ্রয় নেয়া নাইজেরীয় অভিবাসন প্রত্যাশী ছিল ১০ হাজার আর বাংলাদেশি ৪ হাজার ১৩৫ জন।

শুধু তাই নয়, চলতি বছরের প্রথম নয় মাসে লিবিয়া থেকে সাগরপথে ইটালি যাওয়া এক লাখ ৪ হাজার ৬৭০ জনের মধ্যে ৮ হাজার ৮০৭ জন ছিল বাংলাদেশি, আর ১৭ হাজার ৪৮ জন নাইজেরীয়। এর ফলে ভূমধ্যসাগর পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকারী অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীভূমধ্যসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার: সড়কে ফিরেছে সব যানবাহন, খুলেছে শপিং মলও

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ স্কুল শুটিংয়ের ঘটনায় শোক সভা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই সংস্কারের পক্ষে স্পষ্ট জনরায়: আলী রীয়াজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস,  ছবি: সংগৃহীত।

গ্রহণযোগ্য নির্বাচন, তবে নারী প্রতিনিধিত্বে হতাশা: ইইউ পর্যবেক্ষণ মিশন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT