চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিসিও কি চিরকুটের মাধ্যমে ঢাবিতে ভর্তি হয়েছেন?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছেন? নাকি চিরকুট দিয়ে ঢাবিতে ভর্তি হয়েছেন? এমন প্রশ্ন রেখে বামপন্থী ছাত্রনেতা আবু রায়হান খান বলেছেন, ‘আমরা আগে দেখতাম প্রাইমারি স্কুলে হেড মাস্টারের চিরকুটে শিক্ষার্থী ভর্তি করানো হতো। কিন্তু কালেরবিবর্তনে তা আজ ঢাবিতেও চর্চিত হচ্ছে।’

রোববার রাতে ‘দুর্নীতির বিরুদ্ধে আলোর মিছিল’ শেষে এ প্রশ্ন তোলেন ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি রায়হান খান।

ছাত্রলীগ নেতাদের চিরকুটের মাধ্যমে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি করানোর অভিযোগ ও রোকেয়া হলের নিয়োগে হয়ে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে রোববার রাতে ক্যাম্পাসে ‘দুর্নীতির বিরুদ্ধে আলোর মিছিল’ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

রোকেয়া হলের নিয়োগ বাণিজ্যের খবরের কথা উল্লেখ করে আবু রায়হান বলেন, দুর্নীতির খবর প্রকাশ্যে আনা কোনো অপরাধ নয়। তাহলে কিভাবে প্রশাসন রোকেয়া হলের কর্মচারী শাহিনকে চাকুরিচ্যুত করার হুমকি দেয়?

অভিযোগের বিষয়ে ব্যাবসায় অনুষধের ডিন ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন: এখানে আসলে একটি ইতিবাচক কাজকে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে।ঢাবির অনেক গ্যাজুয়েট আর্থিক অস্বচ্ছলতার কারণে গ্যাজুয়েশন শেষ করেই চাকরিতে প্রবেশ করে।আমি আমাদের সেই সব শিক্ষার্থীদের সুবিধার্থে তারা যেন সকালে চাকরি করে বিকেলে ইভিনিং এর সাথে ক্লাস করতে পারে সেই ব্যবস্থা করেছি।ওরা আমাদের নিয়মিত ছাত্র। তাদের আবার নতুন করে কেন পরীক্ষা দিতে হবে?

যাদের গ্যাজুয়েশন করার পর আর্থিক অসুবিধার কারণে দুই থেকে তিন বছরের একটা গ্যাপ হয়েগেছে তারাই এ সুবিধাটা ভোগ করছে।কিন্তু এখানে পরীক্ষা না দেয়া শিক্ষার্থী একজনও নেই। আমাদের নিয়মিত ছাত্রদের আমরা মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করেছি তাদেরকে সাহায্য করার জন্য।

Reneta

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. জিনাত হুদার সহোযোগিতায়, হল ছাত্রলীগের নেত্রী ও হল সংসদের নেত্রীরা মিলে নিয়োগ বাণিজ্য করেছেন।

সালমান বলেন, আজকে পত্রিকায় আপনারা দেখেছেন যে চিরকুটের মাধ্যেমে ছাত্রলীগের নেতাদের ভর্তি করেছিলো ব্যবসায় অনুষধের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম। পরবর্তীতে তারা ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচন করে ছাত্র প্রতিনিধি হয়েছেন।

এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, ব্যাবসায় অনুষধের ডিন ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. জিনাত হুদার পদত্যাগের দাবি করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগঢাবিঢাবি ভিসিসমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT